ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

২১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে যাতায়াতের পথনির্দেশিকা

  • আপডেট সময় : ১০:১৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৭
  • / 360
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৭ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ‘একুশে উদযাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটি’ আজিমপুর কবরস্থান ও কেন্দ্রীয় শহীদ মিনারে যাতায়াতের জন্য একটি রুটম্যাপ প্রণয়ন করেছে। রুটম্যাপটি সোমবার রাত ৮টা থেকে কার্যকর হবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. নূর-ই-ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

রুটম্যাপ অনুযায়ী, জনসাধারণ পুরনো হাইকোর্টের সামনের সড়ক দিয়ে দোয়েল ক্রসিং, বাংলা একাডেমি, টিএসসি মোড়, ভিসি ভবনের পাশ দিয়ে নীলক্ষেত পুলিশ ফাঁড়ি মোড়, নিউমার্কেট ক্রসিং পার হয়ে আজিমপুর কবরস্থানের উত্তর দিকের গেট দিয়ে কবরস্থানে প্রবেশ করবেন।

শহীদদের কবর জিয়ারতের পর আজিমপুর কবরস্থানের মূল গেট (দক্ষিণ দিকের) দিয়ে বের হয়ে আজিমপুর সড়ক হয়ে পলাশী মোড় ও ফুলার রোড মোড় হয়ে অর্থাৎ সলিমুল্লাহ হল ও জগন্নাথ হলের সামনে দিয়ে শহীদ মিনারে যাবেন।

কবরস্থানে না গিয়ে বিকল্প পথে যারা শহীদ মিনারে যেতে চান তারা ভিসি ভবন পার হয়ে নীলক্ষেত পুলিশ ফাঁড়ি মোড় থেকে বাঁ দিকের সড়ক দিয়ে (জহুরুল হক হলের পশ্চিমের সড়ক) সলিমুল্লাহ হল ও জগন্নাথ হলের সামনের সড়ক হয়ে শহীদ মিনারে যেতে পারবেন।

নিউমার্কেট ক্রসিং থেকে হোম ইকোনমিক্স ও ইডেন কলেজের সামনের সড়ক দিয়েও আজিমপুর (বেবি আইসক্রিম) মোড়, পলাশী মোড় হয়ে সলিমুল্লাহ হল ও জগন্নাথ হলের সামনের সড়ক হয়ে শহীদ মিনারে যাওয়া যাবে।

চাঁনখারপুল এলাকা থেকে বকশীবাজার মোড় হয়ে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ পাশের সড়ক দিয়েও পলাশী মোড় হয়ে সলিমুল্লাহ হল ও জগন্নাথ হলের সামনের সড়ক দিয়ে শহীদ মিনারে যাওয়া যাবে।

টিএসসি মোড় থেকে জগন্নাথ হলের পূর্বপাশের সড়ক অর্থাৎ শিববাড়ীর পশ্চিম পাশ দিয়ে শহীদ মিনারে ও মেডিকেল কলেজে যাওয়ার সড়ক সম্পূর্ণ বন্ধ থাকবে। ভিসি ভবন গেট থেকে ফুলার রোড হয়ে ফুলার রোড মোড় পর্যন্ত সড়ক এবং চাঁনখারপুল থেকে কার্জন হল পর্যন্ত সড়ক জনসাধারণের যাতায়াতের জন্য সম্পূর্ণ বন্ধ থাকবে।

শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর সেখান থেকে বিশ্ববিদ্যালয় খেলার মাঠের সামনের সড়ক দিয়ে দোয়েল চত্বর ও পেছনের সড়ক দিয়ে চাঁনখারপুল হয়ে শুধু প্রস্থান করা যাবে, শহীদ মিনারের দিকে আসা যাবে না।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার মাসুদুর রহমান জানিয়েছেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ডিএমপি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে যান চলাচল নির্দেশনা সংক্রান্ত একটি রুটম্যাপ রোববার প্রকাশ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

২১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে যাতায়াতের পথনির্দেশিকা

আপডেট সময় : ১০:১৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৭