ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা স্বৈরাচার শুধু নিজেদের উন্নয়ন করেছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

খালেদা জিয়াকে বিদেশ যেতে হলে জেলে গিয়ে নতুন আবেদন করতে হবে: আইনমন্ত্রী

  • আপডেট সময় : ০৮:৫০:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১
  • / 177
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ যেতে হলে আবার জেলে গিয়ে নতুন করে আবেদন করতে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শনিবার দুপুরে ল’ রিপোর্টার্স ফোরাম ও এমআরডিআইয়ের যৌথ আয়োজনে সাংবাদিকদের এক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী সরকারের অনুমতি সাপেক্ষে খালেদা জিয়ার বিদেশ যাওয়ার সুযোগ রয়েছে। তবে আবারো তাকে জেলে যেতে হবে। এরপর নতুন করে তাকে আবেদন করতে হবে। কারণ যে আবেদনে সরকার তাকে শর্তসাপেক্ষে মুক্তি দিয়েছে ওই একই আবেদনে বিদেশ যাওয়ার অনুমতি দিতে পারবে না সরকার।

২১ আগস্ট গ্রেনেড হামলার বিষয়ে আইনমন্ত্রী বলেন, শিগগিরই এ হামলার আপিলের রায়ের শুনানির জন্য আটর্নি জেনারেলকে বলা হয়েছে। আশা করি দ্রুত শুনানির ব্যবস্থা হবে।

ল’ রিপোর্টার্স ফোরামের সেক্রেটারি মুহাম্মদ ইয়াছিনের সঞ্চালনায় কর্মশালায় আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান শাহীন, বিচারপতি এম ইনায়েতুর রহিম, এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুর, ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি মাশহুদুল হক বক্তব্য রাখেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খালেদা জিয়াকে বিদেশ যেতে হলে জেলে গিয়ে নতুন আবেদন করতে হবে: আইনমন্ত্রী

আপডেট সময় : ০৮:৫০:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১