ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কণ্ঠনালির সমস্যায় ভুগছেন তাহসান

  • আপডেট সময় : ০৪:২৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪
  • / 138
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন প্রতিবেদক
ছয় বছর ধরে কণ্ঠনালির সমস্যায় ভুগছেন সংগীতশিল্পী তাহসান রহমান খান। এত দিন আড়াল করে রাখলেও সম্প্রতি এক সাক্ষাৎকারে কণ্ঠনালির সমস্যার কথা নিজেই জানিয়েছেন তাহসান। তিনি জানান, তাঁর ভোকাল কর্ডে বেশ কয়েক বছর আগে একটি রোগ ধরা পড়ে, যেটি মূলত ২০১৮ সাল থেকে শুরু হয়।

এরপর থেকেই তিনি আর আগের মতো অনায়াসে গান গাইতে পারেন না। এমনকি, আদৌ তিনি আর গাইতে পারবেন কি না, তা নিয়েও শঙ্কিত তাহসান।

তাহসান বলেন, ‘২০১৮ সালে কণ্ঠনালিতে সমস্যা ধরা পড়ার পর আগের মতো আর অনায়সে গাইতে পারি না। একসময় ভয় পেয়েছিলাম যে, আমি হয়তো আর গাইতে পারব না। গত ছয় বছরে বুঝে গেছি, কখন আমার গলা গাওয়ার অবস্থায় আছে, আর কখন নেই। এ কারণে গান অনেক কমে গেছে।’

মাঝে কিছুটা কমে গেলেও এখন আবার সমস্যাটি বেড়েছে বলে জানান তাহসান। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন তিনি। এই সমস্যার কারণে জীবনযাত্রায়ও পরিবর্তন এসেছে তাহসানের। বদল এনেছেন খাদ্যাভ্যাসেও। তাহসান বলেন, ‘আজকে হয়তো একটা বড় কনসার্ট আছে, আমাকে তো গাইতেই হবে। এ রকমও হয়েছে যে, আমার কণ্ঠনালির অবস্থা খুবই খারাপ। গলার ব্যথায় কথাও বলতে পারছি না। কিন্তু আমাকে ওই দিনও হয়তো এক ঘণ্টা গান গাইতে হবে। এমনও হয়েছে, আমি যে লেভেলে পারফর্ম করি, সেটা হয়তো দিতে পারিনি। কিন্তু আমি খু্ই ভাগ্যবান, শ্রোতাদের ভালোবাসা কখনো কমেনি।’

ভক্তদের উদ্দেশে তাহসান বলেন, ‘এ কথাটা এ কারণে বললাম যে, যত দিন যাচ্ছে, আমার গান গাওয়ার অ্যাবিলিটি (কমে আসছে)। ভক্তদের এটা এজন্য জানিয়ে দিলাম যে, আস্তে আস্তে যদি কনসার্ট কমে যায় এবং লাইভে গান গাওয়া কমে যায়, তাহলে বুঝে নেবেন আমার এই সমস্যা প্রকট হয়েছে। আর দোয়া করবেন যেন এই সমস্যা যতটুকু হয়েছে, এর বেশি যেন না হয়।’

এদিকে কোরবানির ঈদ উপলক্ষে ওটিটি প্ল্যাটফরম চরকিতে মুক্তি পাচ্ছে তাহসানের প্রথম ওয়েব সিরিজ ‘বাজি’। এই সিরিজ দিয়ে প্রায় দুই বছর পর অভিনয়ে ফিরছেন তাহসান।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কণ্ঠনালির সমস্যায় ভুগছেন তাহসান

আপডেট সময় : ০৪:২৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪