ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার শামা ওবায়েদ: মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ‘আমাদের জন্য শিক্ষা’ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের ঢাকা ও চট্টগ্রামে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ মুচলেকা দিয়ে দিল্লির আদালত থেকে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার: প্রধানমন্ত্রী

অবশেষে নিহত সেই দুই বাংলাদেশীর লাশ ৩২ ঘন্টা পর ফেরত দিল বিএসএফ

  • আপডেট সময় : ০৬:২৮:২৫ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০১৭
  • / 286
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহ প্রতিনিধিঃ  ৩২ ঘন্টা পর ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোশালপুর সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে বিএসএফ। বুধবার সন্ধ্যার পর ৬ টা থেকে ৭টা পর্যন্ত ৬০নং মেইল পিলার ৮৮নং সাব পিলারের কাছে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের পর মৃতদেহ দু’টি ফেরত দেওয়া হয়। পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ৫৮ বিজিবির সিও লে. কর্নেল জিল্লুর রহমান এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফের ৯ ব্যাটালিয়নের অধিনায়ক আর এফ মিন্স।

অন্যান্যের মধ্যে পতাকা বৈঠকের উপস্থিত ছিলেন বিজিবির ৫৮ ব্যাটালিয়নের ২ আইসি মেজর জসিম উদ্দিন, মহেশপুর থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন, ভারতীয় হাসখালি থানার ইন্সপেক্টর অনিন্দ বসু। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ কবির হোসেন জানান, বিএসএফের গুলিতে বাংলাদেশি সোহেল ও হারুন নিহত হওয়ার ঘটনায় মঙ্গলবার রাতে ব্যাটালিয়ন পর্যায়ে একটি পতাকা বৈঠক হয়।

পরে বুধবার ২য় দফায় আরো একটি পতাকা বৈঠকের পর ভারতের হাসখালী থানার পুলিশ মৃতদেহ দুটি ফেরত দিয়েছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে বিএসএফের গুলিতে সোহেল তরফদার (২০) ও হারুন (২২) নিহত হয়। নিহত সোহেল তরফদার মহেশপুর উপজেলার খোশালপুর গ্রামের সহিদুল ইসলাম তরফদারের ছেলে ও হারুন শ্যামকুড় গ্রামের কওছার আলীর ছেলে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অবশেষে নিহত সেই দুই বাংলাদেশীর লাশ ৩২ ঘন্টা পর ফেরত দিল বিএসএফ

আপডেট সময় : ০৬:২৮:২৫ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০১৭