ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

চট্টগ্রামের সন্দ্বীপে যুবককে পিটিয়ে হত্যা

  • আপডেট সময় : ০৫:২২:১১ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০১৭
  • / 268
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় আবু সাঈদ (২৩) নামে এক যুবককে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ শনিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবু সাঈদের মৃত্যু হয়েছে বলে জানান পুলিশ। নিহত সাঈদ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত মোহাম্মদ বাশারের ছেলে। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামশুল ইসলাম খবর নিশ্চিত করেছেন।

স্থানীয় সুত্রে জানাগেছে, তুচ্ছ ব্যাপার নিয়ে শুক্রবার সন্ধ্যায় সোহেল (২৩) নামে এক যুবক সাঈদেকে পিটিয়ে আহত করে। স্থানীয় লোকজন  তাকে উদ্ধার করলেও পরে আবারও রাতে দ্বিতীয় দফায় ক্রিকেট ব্যাট দিয়ে আবু সাঈদকে পিটিয়ে রক্তাক্ত জখম করে।

গুরুত আহত সাঈদকে প্রথমে সন্দ্বীপ স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে তার অবস্থার অবনতি হলে আজ শনিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, সন্দীপ থেকে আনা রোগী আবু সাঈদ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল ইসলাম বলেন, মোবাইল ফ্যাক্সি লোডের রিচার্জ করা নিয়ে আবু সাঈদকে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে হত্যা করেছে। আমরা এ ঘটনায় মো. শামীম (২৭) ও সোহেলসহ ৩ জনকে গ্রেফতার করেছি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামের সন্দ্বীপে যুবককে পিটিয়ে হত্যা

আপডেট সময় : ০৫:২২:১১ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০১৭