চট্টগ্রামের সন্দ্বীপে যুবককে পিটিয়ে হত্যা
- আপডেট সময় : ০৫:২২:১১ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০১৭
- / 268
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় আবু সাঈদ (২৩) নামে এক যুবককে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ শনিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবু সাঈদের মৃত্যু হয়েছে বলে জানান পুলিশ। নিহত সাঈদ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত মোহাম্মদ বাশারের ছেলে। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামশুল ইসলাম খবর নিশ্চিত করেছেন।
স্থানীয় সুত্রে জানাগেছে, তুচ্ছ ব্যাপার নিয়ে শুক্রবার সন্ধ্যায় সোহেল (২৩) নামে এক যুবক সাঈদেকে পিটিয়ে আহত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করলেও পরে আবারও রাতে দ্বিতীয় দফায় ক্রিকেট ব্যাট দিয়ে আবু সাঈদকে পিটিয়ে রক্তাক্ত জখম করে।
গুরুত আহত সাঈদকে প্রথমে সন্দ্বীপ স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে তার অবস্থার অবনতি হলে আজ শনিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, সন্দীপ থেকে আনা রোগী আবু সাঈদ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল ইসলাম বলেন, মোবাইল ফ্যাক্সি লোডের রিচার্জ করা নিয়ে আবু সাঈদকে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে হত্যা করেছে। আমরা এ ঘটনায় মো. শামীম (২৭) ও সোহেলসহ ৩ জনকে গ্রেফতার করেছি।

























