ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

দেশে ফিরেছেন হেফাজতে ইসলামের আমির

  • আপডেট সময় : ০৫:২৯:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০১৭
  • / 357
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী প্রায় দুই সপ্তাহ ভারতে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন ।

গত শনিবার বিকেল সাড়ে চার টায় তিনি দিল্লী থেকে একটি ফ্লাইটে হযরত শাহজালাল (রহ:) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

এরপর এয়ারপোর্ট মাদরাসায় যাত্রাবিরতি শেষে তিনি রাত সাড়ে সাতটায় আরেকটি ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন। পরে সেখান থেকে সড়কপথে তিনি হাটহাজারী মাদরাসায় যান।

ঢাকায় হেফাজতে ইসলামের আমিরকে স্বাগত জানান বেফাক মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুস, হেফাজতের যুগ্মমহাসচিব মুফতি ফয়জুল্লাহ, মুফতি নুরুল আমিন, মাওলানা আব্দুর রশিদ, মাওলানা সাজেদুর রহমান প্রমুখ।

মুফতি ফয়জুল্লাহ নয়া দিগন্তকে জানান, দিল্লির অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা নেয়ার পর আল্লামা শফী বেশ সুস্থ্য হয়ে উঠেছেন। তিনি কথা বলা ও খাওয়া-দাওয়া করতে পারছেন।

গত ২২ জুলাই উন্নত চিকিৎসার জন্য শাহ আহমদ শফীকে ভারতে নিয়ে যাওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেশে ফিরেছেন হেফাজতে ইসলামের আমির

আপডেট সময় : ০৫:২৯:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০১৭