ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তায় ড. মুহাম্মদ ইউনূস লালমোহনে নজরুল বর্ষ উদযাপন এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও ছড়ানোকে অপরাধ বললেন শাহজালালে ৪ কেজি কুশসহ ভারতীয় নাগরিক আটক অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে রাবিতে মানববন্ধন

  • আপডেট সময় : ০২:৪৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০১৭
  • / 280
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি প্রতিনিধি: ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে র‌্যালী ও মানববন্ধন করেছে আদিবাসী স্টুডেন্ট এসোসিয়েশন অব রাজশাহী ইউনিভার্সিটি (আসারু)। বুধবার বেলা ১১টায় র‌্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধনে মিলিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আদিবাসী দিবসটি জাতিসংঘের ৯০টি দেশে পালিত হলেও সরকার তা পালন করে না। রাজনৈতিক কারণে ও সাংবিধানিক স্বীকৃতি না থাকায় এ সম্প্রদায় ধারাবাহিকভাবে শোষণ ও বঞ্চনার শিকার হচ্ছে। আদিবাসীদের প্রত্যেক জায়গায় নির্যাতন চলছে। উচ্ছেদের নামে লুটপাট, বাড়িতে আগুন এমনকি ৩জনকে হত্যা করা হয়। যার উৎকৃষ্ট উদাহরণ হলো- চিরাকোটা, লঙ্ঘু ও বাগদায়।
এ সময় তারা সংবিধান সংশোধন করে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, স্বাধীন ভূমি গঠন, সংরক্ষিত রাজনৈতিক আসন সৃষ্টি, চাকুরী ক্ষেত্রে শতভাগ কোটার বাস্তবায়ন করার দাবি জানান।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয় আদিবাসি সংস্থার সভাপতি প্রদীপ হেম্ব্রমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ইলিয়াস সরেন, সাবেক সাধারণ সম্পাদক ফিলিমন হাসঁদা, সহ-সাধারণ সম্পাদক সজীব কিস্কু প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে রাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০২:৪৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০১৭