ঢাকা ০২:৩২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৪ অক্টোবর নিউইয়র্কে এএবিইএ-এর দ্বিবার্ষিক সম্মেলন ইসরাইলের নির্বাচনে আরব ভোট ও নেতানিয়াহুর রাজনীতির হিসাব জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষাই আগামীর মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী দখলমুক্ত হয়ে খেলার মাঠ এখন শিশুদের জন্য উন্মুক্ত সাতক্ষীরায় আলোচিত যুবক মৃত্যুর ঘটনায় মূল অভিযোগে জড়িত ব্যক্তি ভিয়েতনামের কোয়াং ত্রি বিমানবন্দরে সফল কারিগরি ফ্লাইট পরিচালনা প্রধানমন্ত্রী: জাতীয় স্বার্থে সরকার সব দেশের সঙ্গে বন্ধুত্ব সুদৃঢ় পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য ও চলাচল সাময়িক স্থগিত ইরানের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: মালিক-ম্যানেজারের বিরুদ্ধে মামলা, আটক ১ কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ড: নিহত ও আহতের খবর

কেউ আইনের ঊর্ধ্বে নয়ঃ আইনমন্ত্রী আনিসুল হক

  • আপডেট সময় : ১০:৫৪:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০১৭
  • / 480
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইনঃ   আজ দুপুরের দিকে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদেরকে নিজের বক্তব্য তুলে ধরেছেন বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক।

সুপ্রিম কোর্টের দেয়া বিবৃতিতে বাংলাদেশের প্রধান বিচারপতি সম্পর্কে যেসব অভিযোগের কথা বলা হয়েছে সেনিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন সেগুলো সম্পর্কে প্রথমে অনুসন্ধান হতে হবে।

তাতে সত্যতা পাওয়া গেলে মামলা হবে।

তিনি এক পর্যায়ে বলেন, “আমি পরিষ্কারভাবে বলতে চাই কেউই আইনের ঊর্ধ্বে নয়”

সংবাদ সম্মেলনে বেশ কয়েকবার তাঁকে জিজ্ঞেস করা হয় যদি তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের তথ্য থাকে যা রাষ্ট্রপতি পর্যন্ত জানেন তাহলে তাঁকে দেশের বাইরে কেন যেতে দেয়া হল।

এই প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, “প্রধান বিচারপতির আসন একটি প্রতিষ্ঠান। তাঁকে অভিযুক্ত করতে হলে বা ব্যবস্থা নিতে হলে আইনি-ভাবেই নিতে হবে। খামখেয়ালিভাবে বা তাড়াহুড়ো করে একজন প্রধান বিচারপতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়াটা আমরা মনে করি সমীচীন নয়”

তিনি চলে যাওয়ার পরে এসব অভিযোগ ওঠায় প্রধান বিচারপতি বিষয়টি সম্পর্কে নিজের বক্তব্য দেয়ার সুযোগ পাননি, এমন একটি বক্তব্য ওঠার পর আইনমন্ত্রী বলেন, “সুপ্রিম কোর্ট যে বিবৃতি দিয়েছে সেটি তো আমার নিয়ন্ত্রণে নয়”

বাংলাদেশে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়কে ঘিরে প্রকাশ্যেই ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং সরকারের সাথে প্রধান বিচারপতি এস কে সিনহার টানাপোড়েন চলেছে।

সূত্রঃবিবিসি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কেউ আইনের ঊর্ধ্বে নয়ঃ আইনমন্ত্রী আনিসুল হক

আপডেট সময় : ১০:৫৪:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০১৭