ঢাকা ০৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

খালেদার বিদেশ যাওয়া নিয়ে নিষেধাজ্ঞা নেইঃ আদালত

  • আপডেট সময় : ০২:১০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭
  • / 323
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  দুর্নীতি দমন কমিশনের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

এ মামলায় হাজির না হওয়ায় গত বৃহস্পতিবার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলো আদালত।

আইনজীবীরা বলেছেন শুনানি শেষে আদালত এক লাখ টাকা মুচলেকায় ও মামলা চলাকালে বিদেশে যেতে হলে আদালতে অনুমতি নিতে হবে এ শর্তে জামিন আবেদন মঞ্জুর করেন।

তবে তার বিদেশ যাওয়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই।

খালেদা জিয়া লন্ডনে অবস্থানকালীন সময়ে এসব গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিলো।

প্রায় তিন মাস লন্ডনে বড় ছেলে তারেক রহমানের কাছে অবস্থানের পর গতকাল বুধবার সন্ধ্যায় ঢাকায় ফিরেন বিএনপি চেয়ারপারসন।

এরপর আজ সকালে তিনি বকশীবাজার আলিয়া মাদরাসায় স্থাপিত বিশেষ আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন।

তার আইনজীবীদের একজন মাসুদ আহমেদ তালুকদার জানিয়েছেন আদালত জামিন মঞ্জুর করে বলেছে এরপর খালেদা জিয়াকে বিদেশ যাওয়ার সময় আদালতের অনুমতি নিতে হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খালেদার বিদেশ যাওয়া নিয়ে নিষেধাজ্ঞা নেইঃ আদালত

আপডেট সময় : ০২:১০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭