ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

রাবি উপাচার্য বরাবর স্বারকলিপি প্রদান

  • আপডেট সময় : ০৫:৩৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭
  • / 171
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তিতে বর্ধিত ফি কমানো ও বাণিজ্যিক সান্ধ্য কোর্স বাতিলের দুই দফা দাবিতে উপাচার্য বরাবর স্বারকলিপি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রগতিশীল ছাত্রজোট। মঙ্গলবার সকাল ১০ টার দিকে বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান তার কার্যালয়ে এ স্বারকলিপি গ্রহণ করেন।

স্বারকলিপিতে তারা উল্লেখ করেন, ছাত্র বিক্ষোভ ও আন্দোলন উপেক্ষা করে ২০১৪ সাল থেকে সান্ধ্য কোর্স চালু করা হয়। এতে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একাডেমিক ক্লাস বাদ দিয়ে সান্ধ্য কোর্স নিয়েই বেশি ব্যস্ত থাকেন। বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী কোর্স প্রতি ৬০ টি ক্লাস নেওয়ার বাধ্যবাধকতা থাকলেও অনেক শিক্ষক তা মানছেন না। ফলে শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সুদূরপ্রসারী ক্ষতিকর প্রভাব পড়ছে। এমনকি সম্প্রতি সময়ে সান্ধ্যকোর্সের এক শিক্ষার্থী কর্তৃক শিক্ষক লাঞ্ছনার ঘটনা ঘটেছে। একই সাথে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি ফি না বাড়ানোর দাবী জানিয়েছেন।

এ সময় বিশ্ববিদ্যালয় শাখা বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি প্রদীপ মার্ডি, সাধারণ সম্পাদক দিলীপ রায়, দপ্তর সম্পাদক দেলওয়ার সবুজ, ছাত্র ফেডারেশনের সভাপতি তাসবিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুমন মোড়ল, ছাত্র ইউনিয়নের সভাপতি এ এম শাকিল হোসাইন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের লিটন দাস, শাকিলা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাবি উপাচার্য বরাবর স্বারকলিপি প্রদান

আপডেট সময় : ০৫:৩৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭