ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই

১৬তম এশিয়ান ইউনিভার্সিটি প্রেসিডেন্ট ফোরামে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়’র চেয়ারম্যানের মূল প্রবন্ধ উপস্থাপন

  • আপডেট সময় : ০৫:৪৪:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০১৭
  • / 334

গত ২১-২৩ নভেম্বর ফিলিপাইনের ম্যানিলায় অবস্থিত ফিলিপাইন নরমাল ইউনিভার্সিটির ন্যাশনাল সেন্টার ফর টিচার এডুকেশনে অনুষ্ঠিত ১৬তম এশিয়ান ইউনিভার্সিটি প্রেসিডেন্ট ফোরামে (এইউপিএফ) ‘ইন্ড্রাস্ট্রি-ইউনিভার্সিটি সমন্বয় : উদ্ভাবন ও কর্মসংস্থানের পথ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান।

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  ফিলিপাইনে অনুষ্ঠিত ১৬তম এশিয়ান ইউনিভার্সিটি প্রেসিডেন্ট ফোরামে (এইউপিএফ) বাংলাদেশ থেকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধিত্ব করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান

গত ২১-২৩ নভেম্বর ফিলিপাইনের ম্যানিলায় অবস্থিত ফিলিপাইন নরমাল ইউনিভার্সিটির ন্যাশনাল সেন্টার ফর টিচার এডুকেশনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান আলোচক হিসেবে ড. মোঃ সবুর খান বাংলাদেশী শিক্ষার্থীদের কর্মদক্ষতা, শিল্প প্রতিষ্ঠানের দক্ষ কর্মীর চাহিদা, বৈশ্বিক প্রয়োজনে শিক্ষার্থীদেরকে প্রস্তুত করা ইত্যাদি বিষয় তুলে ধরেন। ড. সবুর খানের উপস্থাপিত ‘ইন্ড্রাস্ট্রি-ইউনিভার্সিটি সমন্বয় : উদ্ভাবন ও কর্মসংস্থানের পথ’ শীর্ষক বক্তব্য সুধীজনের কাছে ব্যাপক প্রশংসিত হয়। এছাড়া সভায় তিনি ‘কর্মসংস্থানের নিশ্চয়তায় এমপ্লয়াবিলিটি ৩৬০ ডিগ্রি : ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পর্যালোচনা’ শীর্ষক একটি প্রবন্ধ উপস্থাপন করেন। এ বছর এইউপিএফ সভায় এশিয়ার ২০টি দেশের দুই শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।

বৈশ্বিক শিক্ষা পরিবেশের সঙ্গে সামঞ্জস্য তৈরির লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তার পাঠ্যক্রম পরিবর্তন থেকে শুরু করে কর্মপন্থা নবায়ন ও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করছে। এরই ধারাবাহিকতায় ২০১০ সাল থেকে ড. মোঃ সবুর খান এইউএপির ফোরামে বিভিন্ন বিষয়ের ওপর প্রবন্ধ উপস্থাপন করছেন।

২০১৯ সালের এশিয়ান ইউনিভার্সিটি প্রেসিডেন্ট ফোরাম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আয়োজন করতে এইউপিএফ সচিবদের কাছে আগ্রহ প্রকাশ করেন ড. মোঃ সবুর খান।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

১৬তম এশিয়ান ইউনিভার্সিটি প্রেসিডেন্ট ফোরামে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়’র চেয়ারম্যানের মূল প্রবন্ধ উপস্থাপন

আপডেট সময় : ০৫:৪৪:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০১৭