ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

অপটিক্যাল ফাইবার ক্যাবলের আওতায় আসছে রুয়েট

  • আপডেট সময় : ০৩:০৪:৩১ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০১৭
  • / 298
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি প্রতিনিধি: শিক্ষক-শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ তথ্যপ্রযুক্তি সেবা নিশ্চিতের লক্ষ্যে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবার আওতায় আসছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এরই মধ্যে ক্যাম্পাসজুড়ে অপটিক্যাল ফাইবার ক্যাবল সংযোগের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রকল্পটি শেষ হলে যে কোন ক্যাম্পাসের চেয়ে বেশি গতির ইন্টারনেট সেবা পাবেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক শিক্ষার্থীরা। প্রকল্পের প্রধান সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয় কম্পিউটার সেন্টারের পরিচালক অধ্যাপক বশির আহমেদ এই তথ্য জানান।

সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণরুপে নেটওয়ার্কের আওতায় আনতে অপটিক্যাল ফাইবার সংযোগের এই প্রকল্পে ব্যায় ধরা হয়েছে প্রায় ৫ কোটি টাকা। এরই মধ্যে দুইটি অত্যাধুনিক ল্যাব ও একটি কেন্দ্রীয় ডাটা সেন্টার স্থাপন করা হয়েছে। পুরো ক্যাম্পাসের নেটওয়ার্ক এই ডাটা সেন্টার থেকে নিয়ন্ত্রণ করা হবে। যাতে আর্থিক সহযোগীতা করছে বিশ্ব ব্যাংক। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের হায়ার এডুকেশন এনহেসমেন্ট প্রজেক্টের (হেকেপ) আওতায় মূল কাজ শুরু হবে এ বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে।

প্রকল্পের প্রধান সমন্বয়ক অধ্যাপক বশির আহমেদ জানান, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আবাসিক হলগুলো, শিক্ষকদের আবাসিক ভবনসহ এখনও অনেক একাডেমিক ভবন আছে যেখানে ইন্টারনেট সংযোগ নেই। বর্তমানে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের একাংশ, লাইব্রেরী ও কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ভবন ও সেন্ট্রাল কম্পিউটার সেন্টার সহ ক্যাম্পাসের মাত্র ৪ টি ভবন ব্রডব্যান্ড লাইনের আওতায় আছে। এই চারটি পয়েন্টে ইন্টারনেট ব্যবহারের জন্য ব্যবহারকারী সুযোগ পাচ্ছেন।

এই হিসাবে মাত্র ৪শত থেকে সর্বোচ্চ ৫ শত ব্যবহারকারী সুযোগ পান। যেখানে শিক্ষক- শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার। বাকিদের নিজস্ব অর্থায়নে ইন্টারনেট সংযোগ ব্যবহার করতে হয়।

বিষয়টি স্বীকার করে অধ্যাপক বশির বলেন, প্রকল্পটি শেষ হলে পূর্বের মাত্র ২৫০ এমবিপিএস ইন্টারনেট থেকে ১০ জিবিপিএস স্পীডে উন্নীত হবে। যা দেশের যেকোন বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি সেবায় ইন্টারনেট স্পীডের ক্ষেত্রে সর্বোচ্চ হবে। তাই নিজস্ব অর্থায়নে ইন্টারনেট ব্যবহারে শিক্ষার্থীদের যে বিড়ম্বনা পোহাতে হচ্ছে সে বিষয়টি থেকে পরিত্রাণ পাবেন তারা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক রফিকুল আলম বেগ আগামী বছরের জুন মাসের মধ্যে পুরো রুয়েট ক্যাম্পাস অপটিক্যাল ফাইবার ক্যাবল ও ওয়াই ফাই সংযোগের আওতায় আনতে প্রয়োজনীয় কাজ শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অপটিক্যাল ফাইবার ক্যাবলের আওতায় আসছে রুয়েট

আপডেট সময় : ০৩:০৪:৩১ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০১৭