ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

রাকসু নিয়ে ছাত্র ফেডারেশনের মতবিনিময় সভা রোববার

  • আপডেট সময় : ০১:৫৭:১৩ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭
  • / 309
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন নিয়ে ‘কেন রাকসু চাই?’ শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। সভাটি আগামীকাল রোববার অনুষ্ঠিত হবে। সভার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশন।
শনিবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান সংগঠনটির সভাপতি তাসবিরুল ইসলাম কিঞ্জল। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।

তিনি জানান, মতবিনিময় সভাটি বিশ্ববিদ্যালয় ডিনস কমপ্লেক্সে বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে। এসময় রাকসু ও বিশ্ববিদ্যালয় সিনেটের সাবেক ছাত্র প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

এর আগে দুপুরে শহীদ শামসুজ্জোহার কবরে পুষ্পস্তবক অর্পণ করবেন তাঁরা। রাতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদদের স্মরনে মোমবাতি প্রজ্জ্বলন করে শ্রদ্ধা নিবেদন করবেন নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক সুমন মোড়ল উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাকসু নিয়ে ছাত্র ফেডারেশনের মতবিনিময় সভা রোববার

আপডেট সময় : ০১:৫৭:১৩ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭