ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার শামা ওবায়েদ: মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ‘আমাদের জন্য শিক্ষা’ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের ঢাকা ও চট্টগ্রামে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ মুচলেকা দিয়ে দিল্লির আদালত থেকে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার: প্রধানমন্ত্রী

পত্নীলায় মাটির দেওয়াল চাপায় যুবকের মর্মান্তিক মৃত্যু

  • আপডেট সময় : ০৪:১০:০৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮
  • / 417
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় নতুন ঘরের দেওয়াল চাপায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় এলাকাবাসী, ফায়ার সার্ভিস স্টেশন ও হাসপাতাল সুত্রে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাত্রি ৩টার দিকে উপজেলার দিবর ইউনিয়নের জাহাঙ্গীরা পাড়া-খাড়ীপাড়া গ্রামে মাটির ঘরের দেওয়াল ধ্বসে চাপা পড়ে সিরাজুল ইসলামের পুত্র জাহিদুল ইসলাম (২২) নামের এক যুবকের মর্মান্তিক হয়েছে। ওই গ্রামের সিরাজুল ইসলাম নভেম্বর-ডিসেম্বর মাসের দিকে তার পুরাতন বাড়ি ভেঙ্গে ওই গ্রামে ৩ কক্ষ বিশিষ্ট দোতলা একটি মাটির ঘর নির্মাণ করেন।

ইতোমধ্যে ঘরটির দেওয়াল ও কোঠার কাজ সম্পুর্ণ হলেও শুধু মাত্র ছাউনির কাজ বাঁকি ছিল। এরই মধ্যে জাহিদুল ইসলাম বেশ কয়েক দিন ধরে ছাউনি ছাড়া একটি ঘরে চৌকিতে রাত্রি যাপন করে আসছিল। ঘটনার দিন রাত ৩টার দিকে বিকট শব্দে উপরের দু’টি তালাসহ উভয় পাশের দেওয়াল ঘরের মধ্যে ভেঙ্গে পড়লে জাহিদুল দেওয়ালের মাটির নিচে চাপা পড়ে যায়। সঙ্গে সঙ্গে গ্রামবাসী জানার পর এগিয়ে এসে মাটির নিচে চাপা পড়া জাহিদুলকে উদ্ধার করার জন্য দেওয়াল ভাঙ্গা মাটি সরানোর কাজে লেগে পড়ে। এরই মধ্যে ঘর ভাঙ্গা সংবাদ পত্নীলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা জানতে পেরে দ্রুত ঘটনা স্থলে পৌঁছে মাটির নিচে চাপা পড়া যুবককে উদ্ধার করে ও গাড়িতে করে পত্নীলা উপজেলা সরকারি হাসপাতালে নেয়া হলে, জরুরি বিভাগের চিকিৎসক যুবকটিকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে, দিবর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হামিদ সরকার উপরোক্ত ঘটনার সত্যতা নিশিচত করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পত্নীলায় মাটির দেওয়াল চাপায় যুবকের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৪:১০:০৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮