ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

সৌম্যের পরে বিদায় মুশফিকের

  • আপডেট সময় : ০১:২৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৮
  • / 279
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  জয়ের জন্য ২১১ রানের বড় লক্ষ্য নিয়ে খেলতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই বিদায় নিলেন ওপেনার সৌম্য সরকার। চার বল মোকাবেলা করলেও রানের খাতা খুলার আগেই ফিরে গেছেন সৌম্য সরকার।

দলীয় ৮ রানে আকিলা ধনঞ্জয়ার বলে কুশল মেন্ডিসের হাতে ধরা পড়েন তিনি। পরের ওভারেই দলীয় ১৪ রানে ফিরেন মুশফিকুর রহিম।

এর আগে টস হেরে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভার শেষে চার উইকেটে ২১০ রান করে শ্রীলঙ্কা। ব্যাটিংয়ে নেমে লঙ্কানদের দুর্দান্ত সূচনা এনে দেন দুই ওপেনার ‍কুশল মেন্ডিস ও দানুস্কা গুনাথিলাকা। এই দুজন ওপেনিংয়ে ৯৮ রানের জুটি গড়েন।

এ সময় সৌম্য সরকারের বলে ওপেনার গুনাথিলাকা আউট হন। তিনি ৩৭ বল থেকে করেন ৪২ রান। এরপর থিসারা পেরেরাকে নিয়ে সামনে চলতে থাকেন কুশল মেন্ডিস। দলীয় ১৪৯ রানে ওয়ানডাউনে নামা থিসারা পেরেরার উইকেট পান এই ম্যাচে অভিষিক্ত হওয়া বোলার আবু জায়েদ চৌধুরী। আউট হওয়ার আগে তিনি ১৭ বল থেকে করেছেন ৩১ রান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সৌম্যের পরে বিদায় মুশফিকের

আপডেট সময় : ০১:২৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৮