ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

রাবির পদার্থবিজ্ঞান বিভাগের হীরক জয়ন্তী উদযাপিত

  • আপডেট সময় : ০৩:৫৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মার্চ ২০১৮
  • / 301
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি প্রতিনিধি:দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের হীরক জয়ন্তী উৎসব ও প্রথম অ্যালাইমনাই রিইউনিয়ন উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টায় প্রথম বিজ্ঞান ভবনের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা।

পরে একটি বর্ণাঢ্য র‌্যালি ক্যাম্পাস প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশ^বিদ্যালয় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. গোলাম মর্তুজার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. অরুণ কুমার বসাক।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ আসনের এমপি আব্দুল ওয়াদুদ দারা। এছাড়াও বিভাগের সাবেক শিক্ষক শিক্ষার্থীসহ-বর্তমান শিক্ষক শিক্ষার্থীরা আলোচনা সভায় অংশ নেন।

পরে নতুন ও সাবেক শিক্ষার্থীদের মতবিনিময় হয়। এদিকে বিকেলে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে বিভাগটি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাবির পদার্থবিজ্ঞান বিভাগের হীরক জয়ন্তী উদযাপিত

আপডেট সময় : ০৩:৫৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মার্চ ২০১৮