ঢাকা ১০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের

পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থান কোথায়?

  • আপডেট সময় : ০৪:২৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী ২০১৯
  • / 207
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ  বিপিএলের তৃতীয় ধাপ শেষ হয়েছে বুধবার। আগামীকাল থেকে চিটাগংয়ে শুরু হবে চতুর্থ ধাপ। এর আগে পয়েন্ট টেবিলে সবচেয়ে ভালো অবস্থানে আছে মুশফিকুর রহিমের চিটাগং ভাইকিংস। সর্বশেষ রাজশাহী কিংসকে হারিয়ে শীর্ষস্থানটি দখল করে নেয় তারা। ফলে সাকিব আল হাসানের ঢাকা এখন দ্বিতীয় স্থানে।

তৃতীয় অবস্থানে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর চতুর্থ রংপুর রাইডার্স।

এক নজরে দেখে নিন পয়েন্ট টেবিল :
দল—————ম্যাচ——–জয়——–হার——-পয়েন্ট
চিটাগং ভাইকিংস—-৬———-৬———–১———১২
ঢাকা ডায়নামাইটস—৮———-৫———–৩———১০
কুমিল্লা ভাইকিংস—–৮———-৫———–৩———১০
রংপুর রাইডার্স——-৮———-৪———–৪———-৮
রাজশাহী কিংস——-৮———-৪———–৪———-৮
খুলনা টাইটানস——৯———-২————৭———-৪
সিলেট সিক্সার্স——-৮———-২————৬———-৪

রাজশাহীকে হারিয়ে শীর্ষে ভাইকিংস

ইভান্সের আবারো দুর্দান্ত ব্যাটিং। ১০৪ রানের পর রাজশাহী কিংসের এ টপ অর্ডার খেলেছেন ৭৪ রানের এক ইনিংস। কিন্তু এতে দলের সাফল্য পেতে কোনো লাভ হয়নি। ভাইকিংসের দুই ড্যাশিং ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও মোসাদ্দেক হোসেনের হার না মানা ৮৮ রানের পার্টনারশিপে জয়ের তীরে পৌঁছে যায় ভাইকিংস এবং সেটা ৪ বল হাতে রেখেই। এ জয়ে এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে মুশফিকের দল। সাত ম্যাচে তাদের পয়েন্ট এখন ১২।

প্রথম ব্যাটিং করতে নামা রাজশাহীর স্কোর ছিল ১৫৭ পাঁচ উইকেটে। জবাবে খেলতে নেমে চিটাগাংয়ের সূচনা তেমন ভালো না হলেও মুশফিক অনেকটা একাই দায়িত্ব নিয়ে খেলে দলের জয় নিয়ে প্যাভিলিয়নে ফেরেন। দুর্দান্ত ফর্মে থাকা মুশফিক খেলেছেন স্বভাবসুলভ ম্যাচ। তাড়া ছিল না। স্কোরের দিকে নজর রেখে যা করতে হয়, সেটাই করেছেন তিনি। খেলেন ৬৪ রানের অপরাজিত এক ইনিংস। ৪৬ বলে ২ ছক্কা ও ৬ চারের সাহায্যে ওই রান করেছেন তিনি। তার শেষ পার্টনার মোসাদ্দেকের রান ৪৩। ২৬ বলে ওই রান করেছেন তিনি ২ ছক্কা ৪ চার চারের সাহায্যে। মুশফিক ও মোসাদ্দেকের সংগ্রহ করা ৮৮ রানের পার্টনারশিপটা ৮.৫ ওভারে সংগ্রহ করা। এর আগে মোহাম্মদ শেহজাদ ও ডেলপোর্ট ইনিংস ওপেনিংয়ে নেমে সুবিধা করতে পারেনি। ডেলপোর্ট আউট হয়ে যান ১ রান করে। এরপর আউট হন ইয়াসির আলীও। খানিকটা চাপের মধ্যেই ছিল ভাইকিংস। ১ রানের মাথায় শেহজাদও বিদায় নেন। মুশফিক যেন ঠায় দাঁড়িয়ে ক্রিজে। মুশফিকের সঙ্গে জুটি বাঁধেন এসে নাজিবুল্লাহ জারদান। এরা দলীয় রান ৭১ এ নিয়ে যেয়ে বিচ্ছিন্ন হওয়ার পর মুশফিক মোসাদ্দেককে নিয়ে বাকি কাজটা সারেন। আরাফাত সানি নিয়েছেন ৩ উইকেট। এ ছাড়া আর কেউই ব্যাটের ওপর প্রাধান্য বিস্তারে সমর্থ হননি।

এর আগে প্রথম ব্যাটিং করতে নামা রাজশাহী কিংসের ওপেনার ইভান্সের সাথে সৌম্য সরকার ওপেন করতে নামলে সৌম্য আউট হয়ে যান ৩ রান করেই। দলের রান তখন সবে ৫। আট রানে বিদায় নেন মার্শাল আইয়ুব। ডেসকাটকে নিয়ে ইভান্স আগের ম্যাচের মতোই এগিয়ে যেতে থাকেন। কিন্তু এবার তাদের পার্টনারশিপ অতটা সুখকর হয়নি। ২৮ রান করে আউট হন ডেসকাট। পরে প্রোটিয়া ব্যাটসম্যান ইয়োঙ্কারের ২০ বলে করা অপরাজিত ৩৬ রানের ওপর ভর করে রাজশাহী পৌঁছে যায় ওই মার্কে। তার সঙ্গে অপরাজিত ছিলেন মেহেদি হাসান মিরাজ। দলের অধিনায়ক টপ অর্ডারে নামলেও সুবিধা করতে পারছিলেন না। এতে করে নিজেই নিচে নেমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন।

এদিন অবশ্য বেশি বল খেলার সুযোগ হয়নি তার। ৪ বল খেলে ১০ রান করে অপরাজিত থাকেন তিনি। চিটাগাংয়ের ওপেনার ইভান্স তার রান সংগ্রহ করেছেন অবশ্য ৫৬ রানে। যা ম্যাচের একক সর্বোচ্চও। ২ ছক্কা ৮ চারের সাহায্যে ওই রান করেছেন তিনি। ইনিংসে আউট হয়েছিলেন তিনি ১১৯ রানে। বোলিংয়ে চিটাগাংয়ের হয়ে খালেদ আহমেদ নেন দুই উইকেট। এ ছাড়া ফ্রাইলিংক ও সানজামাম নেন একটি করে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থান কোথায়?

আপডেট সময় : ০৪:২৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী ২০১৯