ঢাকা ১১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

উপজেলা চেয়ারম্যান পদে আরো ১২২ জনের নাম ঘোষণা আ’লীগের

  • আপডেট সময় : ০৩:৫৭:৪০ অপরাহ্ন, রবিবার, ১০ ফেব্রুয়ারী ২০১৯
  • / 226
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ

দ্বিতীয় ধাপে আরো ১২২টি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ।

আজ রোববার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘এটি তালিকা প্রকাশের দ্বিতীয় ধাপ। ১৯ সদস্যের মনোনয়ন বোর্ড এই তালিকা চূড়ান্ত করেছে।’

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১২৯ উপজেলায় ভোটগ্রহণ হবে আগামী ১৮ মার্চ।

তার আগে ১০ মার্চ ৮৭টি উপজেলায় ভোটগ্রহণের মধ্য দিয়ে শুরু হবে এবারের উপজেলা নির্বাচন। প্রথম ধাপের উপজেলাগুলোতে চেয়ারম্যান পদে ৮৭ প্রার্থীর নাম শনিবারই প্রকাশ করে আওয়ামী লীগ।

দ্বিতীয় ধাপে রংপুর বিভাগের ঠাকুরগাঁও, রংপুর, গাইবান্ধা এবং দিনাজপুর জেলার সব উপজেলা, রাজশাহী বিভাগের বগুড়া, নওগাঁ আর পাবনা জেলার সবগুলো উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে।

সিলেট বিভাগের সিলেট এবং মৌলভীবাজারের সব উপজেলা, ঢাকা বিভাগের গোপালগঞ্জ এবং ফরিদপুর জেলার সব উপজেলায়ও ভোট হবে এই দফায়।

এছাড়া চট্টগ্রাম বিভাগের উত্তর চট্টগ্রামের উপজেলা (সীতাকুণ্ড, সন্দ্বীপ, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, রাউজান, মীরসরাই ও হাটহাজারী) রাঙামাটি, খাগড়াছড়ি আর বান্দরবান জেলার সব উপজেলা এবং নোয়াখালীর হাতিয়া ও কক্সবাজারের চকরিয়া উপজেলায় এই ধাপে ভোট হবে।

এবার পাঁচ ধাপে উপজেলায় ভোট করার সিদ্ধান্ত হয়েছে। ১০ মার্চ ও ১৮ মার্চের পর তৃতীয় ধাপে ২৪ মার্চ, চতুর্থ ধাপে ৩১ মার্চ হবে ভোটগ্রহণ। পঞ্চম ও শেষ ধাপের ভোট হবে ১৮ জুন।

বিএনপি ও তাদের রাজনৈতিক মিত্ররা এবারের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছে না।

এই অবস্থায় দলীয় প্রতীকে স্থানীয় সরকারের এই নির্বাচনে ভাইস চেয়ারম্যানের দুটি পদে দলীয়ভাবে প্রার্থী না দিয়ে উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উপজেলা চেয়ারম্যান পদে আরো ১২২ জনের নাম ঘোষণা আ’লীগের

আপডেট সময় : ০৩:৫৭:৪০ অপরাহ্ন, রবিবার, ১০ ফেব্রুয়ারী ২০১৯