ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

সংসদ অধিবেশন শুরু ৮ সেপ্টেম্বর

  • আপডেট সময় : ০৭:১০:৩৬ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০১৯
  • / 251
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

আগামী ৮ সেপ্টেম্বর রোববার বিকাল ৫টায় জাতীয় সংসদের অধিবেশন আহবান করা করা হয়েছে। এটি হবে চলতি একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার সাংবিধানিক ক্ষমতা বলে বুধবার এ অধিবেশন আহ্বান করেছেন। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অধিবেশন শুরুর আগে প্রথম দিন সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচী নির্ধারণ করা হবে। স্পিকার ওই কমিটির সভাপতি।
সংসদের তৃতীয় ও চলতি অর্থবছরের বাজেট অধিবেশন গত ১১ জুলাই শেষ হয়।

সংবিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার ৬০দিনের মধ্যে আরেকটি অধিবেশন অনুষ্ঠিত হওয়ার বাধ্যকতা রয়েছে। সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, এই বাধ্যবাধকতার কারনেই অধিবেশনটি আহবান করা হয়েছে। অধিবেশনের মেয়াদ সংক্ষিপ্ত হতে পারে।
এ দিকে সংসদের বিরোধী দল জাতীয় পার্টির চেয়ার ম্যান বিরোধী দলীয় নেতা হোসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে অধিবেশনের শুরুর দিনই শোক প্রস্তাব আনা হবে। রেওয়াজ অনুযায়ী চলতি সংসদের কোন সদস্য মারা গেলে তার ওপর আনিত শোক প্রস্তাবের পর ওই দিনের বৈছঠক মূলতবি করা হয়। এরশাদের মৃত্যুতে জাতীয় পার্টির কোন নেতা বিরোধী দলীয় নেতার আসনে বসবেন তা নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সংসদ অধিবেশন শুরু ৮ সেপ্টেম্বর

আপডেট সময় : ০৭:১০:৩৬ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০১৯