ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন

ঘূর্ণিঝড় মোকাবেলায় কন্ট্রোল রুম নৌপরিবহন মন্ত্রণালয়ের : ছুটি বাতিল

  • আপডেট সময় : ০৫:২৬:২৪ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০১৯
  • / 285
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর প্রভাবে জরুরি দুর্যোগ মোকাবেলায় তথ্য ও সার্বিক যোগাযোগের জন্য ‘কন্ট্রোল রুম’ খুলেছে নৌপরিবহন মন্ত্রণালয়।
সচিবালয়ে মন্ত্রণালয়ের ৮০১(ক) নম্বর কক্ষে আজ শনিবার একটি অস্থায়ী কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের ফোন নম্বর : ০২-৯৫৪৬০৭২। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনোজ কান্তি বড়াল কন্ট্রোল রুমের সার্বিক দায়িত্ব পালন করবেন।

এছাড়াও ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলার প্রস্তুতিসহ পরবর্তী প্রয়োজনীয় সকল কার্যক্রম গ্রহণের লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয় ও এর অধীনস্থ দপ্তরসমূহের সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারির ৯ ও ১০ নভেম্বরের সাপ্তাহিক ও সরকারি ছুটি বাতিল করা হয়েছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।

একই সাথে প্রত্যেক দপ্তর/সংস্থায় জরুরি প্রয়োজনে যোগাযোগ নিশ্চিতকল্পে এবং জনগণের এ সম্পর্কিত তথ্য প্রাপ্তির সুবিধার্থে কন্ট্রোল রুম খোলা এবং ব্যাপক প্রচারণা ও অন্যান্য জরুরি সকল কার্যক্রম গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

ঘূর্ণিঝড় মোকাবেলায় কন্ট্রোল রুম নৌপরিবহন মন্ত্রণালয়ের : ছুটি বাতিল

আপডেট সময় : ০৫:২৬:২৪ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০১৯