ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে যিনিই ক্ষমতায় আসুন আমাদের সমস্যা নেই : পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় : ০৬:২৪:১০ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০
  • / 176
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বুধবার বলেছেন, মার্কিন নির্বাচনে যিনিই ক্ষমতায় আসুন না কেন বাংলাদেশের কোনো সমস্যা নেই।

পররাষ্ট্র নীতি কোনো ব্যক্তির ওপর নির্ভর করে না উল্লেখ করে ড. মোমেন তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘যে কেউ ক্ষমতায় আসুক না কেন, আমাদের কোনো সমস্যা নেই।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনে কে জিতবে তা এতো তাড়াতাড়ি বলা যাচ্ছে না। ‘এটি প্রযুক্তিগতভাবে ভিন্ন ধরনের একটি নির্বাচন। তারা প্রতিটি রাজ্যের মর্যাদা ধরে রেখে খুব সুন্দরভাবে ব্যবস্থাটি তৈরি করেছে।’

ড. মোমেন বলেন, বাংলাদেশের অর্থনীতি খুব ভালো করছে এবং বাংলাদেশ ভূ-রাজনৈতিকভাবে খুব ভালো অবস্থানে রয়েছে।

‘আমরা নিরপেক্ষতা বজায় রেখেছি। কোনো দেশের সাথে আমাদের শত্রুতা নেই। আমরা সবার মঙ্গল কামনা করি।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি মনে করেন, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ খুব ভালোভাবে কাজ করবে। ‘আমাদের সুসম্পর্ক রয়েছে।’

মন্ত্রী বলেন, বাংলাদেশ সর্বত্র স্থিতিশীলতা দেখতে চায়। ‘আমরা দৃঢ় স্থিতিশীলতা চাই।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা মহামারি শুরুর পর থেকেই ট্রাম্প প্রশাসনসহ অনেক দেশ নিজ নিজ দেশে ব্যস্ত সময় পার করছে।

নির্বাচনের ফলাফলের কোনো প্রভাব পড়ার সম্ভাবনা না থাকায় বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় ধারাবাহিকতার ব্যাপারে আশাবাদী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্রে যিনিই ক্ষমতায় আসুন আমাদের সমস্যা নেই : পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৬:২৪:১০ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০