ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

বাংলাদেশ বিশ্ব পর্যটন সংস্থার ভাইস-চেয়ার নির্বাচিত

  • আপডেট সময় : ১২:০৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১
  • / 189
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশ আগামী দু’বছর মেয়াদে (২০২১-২৩) সর্বসম্মতিক্রমে জাতিসঙ্ঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) দক্ষিণ এশিয়া কমিশনের ভাইস-চেয়ার নির্বাচিত হয়েছে।

বিশ্ব পর্যটন সংস্থার মহাসচিব জুরাব পোলোলিকাশভিলির সভাপতিত্বে গতকাল মঙ্গলবার ইউএনডব্লিউটিও’র সদস্য দেশগুলোর অংশগ্রহণে আয়োজিত এক ভার্চুয়াল সম্মেলনে সংযুক্ত হয়ে জাতিসঙ্ঘের এ সংস্থার সদস্য দেশের প্রতিনিধিরা স্বতস্ফূর্তভাবে বাংলাদেশকে ডব্লিউটিও’র কমিশন ফর সাউথ এশিয়ার (সিএসএ) ভাইস-চেয়ার নির্বাচিত করেন।

ইউএনডব্লিউটিও’র কমিশন ফর এশিয়া প্যাসিফিক ও কমিশন ফর সাউথ এশিয়া যৌথভাবে এই ভার্চুয়াল সম্মেলনের আয়োজন করে।

এছাড়াও, এই সম্মেলনে অংশগ্রহণকারি দেশগুলো বাংলাদেশের পাশাপাশি ইরানকেও কমিশন ফর সাউথ এশিয়ার (সিএসএ) ভাইস-চেয়ার নির্বাচিত করেছে। মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি এ কথা জানানো হয়।

২০১৯-২০২১ মেয়াদে কমিশন ফর সাউথ এশিয়ার ভাইস-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করে ভারত ও শ্রীলঙ্কা।

সারা বিশ্বে পর্যটনের নিরাপদ ও স্বাভাবিক-বিকাশ সম্প্রসারণে জাতিসঙ্ঘের পর্যটন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ডব্লিউটিও কাজ করে যাচ্ছে। ৬টি আঞ্চলিক সংগঠনের সমন্বয়ে ইউএনডব্লিউটিও’র কার্যক্রম পরিচালিত হয়। এর মধ্যে কমিশন ফর সাউথ এশিয়া অন্যতম।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো: মাহবুব আলীর তাৎক্ষণিক প্রতিক্রিয়াও তুলে ধরা হয়েছে।

প্রতিমন্ত্রী বাংলাদেশের এই অর্জনে আবেগাপ্লুত হয়ে তার অনুভূতি এভাবেই ব্যক্ত করেন, ‘বিশ্ব পর্যটন সংস্থার কমিশন ফর সাউথ এশিয়ার ভাইস চেয়ার পদে নির্বাচিত হওয়ায় বাংলাদেশ এই অঞ্চলের পর্যটন ব্যবস্থাপনায় নেতৃত্বের স্থানে আসীন হলো।’
সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশ বিশ্ব পর্যটন সংস্থার ভাইস-চেয়ার নির্বাচিত

আপডেট সময় : ১২:০৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১