ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

টাইগার একাদশে দুই পরিবর্তন, খেলবেন মুস্তাফিজ-এবাদত

  • আপডেট সময় : ০২:১৪:০৭ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২
  • / 165
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে টাইগাররা। তাসকিন ও শরিফুলের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন মুস্তাফিজ ও এবাদত।

নিজেদের সেরা পারফরমেন্স দিয়ে ২১ বছর পর জিম্বাবুয়ের কাছে লজ্জাজনক হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে খেলতে নামবে সফরকারী বাংলাদেশ।

বাংলাদেশ সময় দুপুর ১টা ১৫ মিনিটে শুরু হওয়া ম্যাচটি টি-স্পোর্টস চ্যানেল সরাসরি সম্প্রচার করবে।

জিম্বাবুয়ের কাছে সিরিজের প্রথম দুই ওয়ানডেতেই ৫ উইকেটের ব্যবধানে হারে বাংলাদেশ। ফলে ২০০১ সালের পর আবারো জিম্বাবুয়ে কাছে হোয়াইটওয়াশের মুখে পড়েছে টাইগাররা। নিশ্চিতভাবেই হোয়াইটওয়াশের স্বাদ নিতে চাইবে না বাংলাদেশ।

বাংলাদেশ দল : তামিম ইকবাল (অধিনায়ক), আনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টাইগার একাদশে দুই পরিবর্তন, খেলবেন মুস্তাফিজ-এবাদত

আপডেট সময় : ০২:১৪:০৭ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২