ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

তামিম রান আউট, খালি হাতে মুশফিক-শান্তর বিদায়

  • আপডেট সময় : ০৩:০৩:১০ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২
  • / 170
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে যে পরিকল্পনা নিয়ে খেলা দরকার, তার ছিটেফোঁটাও নেই বাংলাদেশ দলের। নবম ওভারে রান আউটের শিকার অধিনায়ক তামিম ইকবাল। তার পরের ওভারেই শূন্য রানে সাজ ঘরে ফিরলেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম।

রান আউট হওয়ার আগে তামিম ৩০ বলে ১৯ রান করেন। চলছে ১৪তম ওভারের খেলা। বাংলাদেশের সংগ্রহ ৬৯। ক্রিজে আছেন আনামুল হক বিজয় ও মাহমুদুল্লাহ রিয়াদ। আনামুল ব্যাট করছেন ৪৪ রানে। অন্যদিকে মাহমুদুল্লাহর সংগ্রহ ৯ বলে ১ রান।

আজকে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে টাইগাররা। তাসকিন ও শরিফুলের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন মুস্তাফিজ ও এবাদত।

জিম্বাবুয়ের কাছে সিরিজের প্রথম দুই ওয়ানডেতেই ৫ উইকেটের ব্যবধানে হারে বাংলাদেশ। ফলে ২০০১ সালের পর আবারো জিম্বাবুয়ে কাছে হোয়াইটওয়াশের মুখে পড়েছে টাইগাররা। নিশ্চিতভাবেই হোয়াইটওয়াশের স্বাদ নিতে চাইবে না বাংলাদেশ।

বাংলাদেশ দল : তামিম ইকবাল (অধিনায়ক), আনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তামিম রান আউট, খালি হাতে মুশফিক-শান্তর বিদায়

আপডেট সময় : ০৩:০৩:১০ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২