ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

ভারতে অধিনায়ক নিয়ে নাটকীয়তা

  • আপডেট সময় : ০৯:৩৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২
  • / 266
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

শিখর ধাওয়ানকে অধিনায়ক করে ভারতীয় দল ঘোষণা করা হলেও সিরিজ শুরুর সাত দিন আগে তাকে সরিয়ে রাহুলকে অধিনায়ক করা হয়েছে। তিনি হয়েছেন সহ-অধিনায়ক।

বিসিসিআইয়ের মেডিক্যাল বোর্ডের কাছ থেকে খেলার ছাড়পত্র পেয়েছেন রাহুল। তাই তাকে দলে নেয়া হয়েছে।

গত জুলাইয়ের ৩০ তারিখে জিম্বাবুয়ের বিরুদ্ধে একদিনের সিরিজের দল ঘোষণা করে বিসিসিআই। যেখানে বিশ্রামে ছিলেন অধিনায়ক রোহিত শর্মা। তার পরিবর্তে অধিনায়ক হিসেবে শিখর ধাওয়ানের নাম ঘোষণা করা হয়ে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজেও তিনি অধিনায়ক ছিলেন। কিন্তু সিরিজ শুরুর আগেই রাহুলকে নতুন অধিনায়ক ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড।

বিসিসিআই একটি বিবৃতিতে জানিয়েছে, ‘বোর্ডের মেডিক্যাল দল পরীক্ষা করে রাহুলকে খেলার অনুমতি দিয়েছে। তার পরে বিসিসিআইয়ের নির্বাচক কমিটি রাহুলকে জিম্বাবুয়ে সফরে ভারতীয় দলের অধিনায়ক ঘোষণা করেছে। ধাওয়ান সহ-অধিনায়ক হিসেবে খেলবে।’ নতুন অধিনায়ক ঘোষণার ফলে ১৫ জনের বদলে ১৬ জন জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলতে যাবেন।

এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক দিনের দলে নেয়া হয়েছিল রাহুলকে। কিন্তু করোনায় আক্রান্ত হয়ে মাঠে নামা হয়নি আর।

জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথমে সুযোগ না পেয়ে টুইটবার্তায় রাহুল জানান, ‘জুন মাসে অস্ত্রোপচারের পরে আমি অনুশীলন শুরু করেছিলাম। ভেবেছিলাম ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলব। কিন্তু সিরিজ শুরুর আগেই করোনা আক্রান্ত হলাম। তাই সব কিছু আরো কয়েক সপ্তাহ পিছিয়ে গেল। আমি দ্রুত সুস্থ হচ্ছি। আশা করছি তাড়াতাড়ি জাতীয় দলে খেলব। ভারতের হয়ে খেলা আমার কাছে সবচেয়ে বেশি গর্বের।’

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতে অধিনায়ক নিয়ে নাটকীয়তা

আপডেট সময় : ০৯:৩৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২