ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘সিতারা-ই-ইমতিয়াজ’ পাচ্ছেন বাবর

  • আপডেট সময় : ০৮:০৯:২৫ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২
  • / 268
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘সিতারা-ই-ইমতিয়াজ’ পাচ্ছেন দেশটির অধিনায়ক বাবর আজম। স্বাধীনতা দিবসকে (১৪ আগস্ট) কেন্দ্র করে তাকে এই সম্মান দিচ্ছে পাক সরকার।

রোববার জিও টিভির উর্দু সংস্করণের এক প্রতিবেদনে জানানো হয়, বাবর আজমের পাশাপাশি ক্রীড়াঙ্গনের আরো কয়েকজনকে বিশেষ বিশেষ বেসামরিক সম্মানে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

ঘোষিত সম্মানপ্রাপ্তরা হলেন, স্কোয়াশ লিজেন্ড জাহাঙ্গির খান (নিশান-ই-ইমতিয়াজ), কাবাডি ফেডারেশনের প্রধান চৌধুরী শাফি (সিতারা-ই-ইমতিয়াজ) এবং নারী ক্রিকেট দলের অধিনায়ক বিসমাহ মারুফ ও কাবাডি খেলোয়াড় শফিক চিশতি (তমঘা-ই-ইমতিয়াজ)।

এছাড়া কমনওয়েলথ গেমসে গোল্ডমেডেল জয়ী আরশাদ নাদিম ও ভালো পারফরম্যান্সের জন্য নুহ দস্তগীর বাট রাষ্ট্রপতি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

আগামী বছরের ২৩ মার্চ একটি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে উল্লেখিতরাসহ আরো বেশ কয়েকজন ক্রীড়াবিদকে আনুষ্ঠানিকভাবে এসব পুরস্কার প্রদান করা হবে।

সূত্র : ডেইলি জং ও জিও টিভি

আরো সংবাদ

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘সিতারা-ই-ইমতিয়াজ’ পাচ্ছেন বাবর

আপডেট সময় : ০৮:০৯:২৫ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২