ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

সন্তানকে কোচিংয়ে নেয়ার পথে ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত

  • আপডেট সময় : ০৭:২৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
  • / 157
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

শেরপুরের নকলায় সাইকেলে করে ছেলেকে নিয়ে কোচিংয়ে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৮টার দিকে নকলা সাব-রেজিস্ট্রার অফিসের সামনে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোঃ হানিফ উদ্দীন (৪০) ও তার ছেলে মোঃ পিয়াস (১০)। পিয়াস নকলা শহরের উকিলপট্টির রইস উদ্দিন একাডেমির ৫ম শ্রেণির ছাত্র ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন নকলা থানার ওসি মুশফিকুর রহমান।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বাড়ি থেকে হানিফ তার ছেলে পিয়াসকে সাইকেলের পেছনে বসিয়ে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন। শহরের হাসপাতাল রোড দিয়ে যাওয়ার সময় পেছন থেকে আসা মালবাহী ট্রাক সাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান হানিফ উদ্দিন। এতে সাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।

স্থানীয়রা আহত অবস্থায় স্কুলছাত্র পিয়াসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় পিয়াস।

ওসি মুশফিকুর রহমান বলেন, হানিফ সাইকেলে করে ছেলেকে কোচিংয়ে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে ট্রাক এসে তাদেরকে চাপা দেয়। এতে তারা দু’জনই মারা যায়। তাদের লাশ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে তবে চালক পালিয়ে গেছে। তাকে আটকের জন্য চেষ্টা চলছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সন্তানকে কোচিংয়ে নেয়ার পথে ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত

আপডেট সময় : ০৭:২৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২