সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামের মেয়ে আইটেম গার্ল মিথিলা আত্মহত্যা করেছিলেন
- আপডেট সময় : ০৯:৫৭:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০১৭
- / 827
চট্টগ্রাম প্রতিনিধি:
আলোচিত-সমালোচিত মডেল, ঢাকাই ছবির আইটেম গার্ল জ্যাকলিন মিথিলা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। গত ৩ ফেব্রুয়ারি ভোরে চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ বারিক বিল্ডিংস্থ নিজ বাসায় এ ঘটনা ঘটে।
ব্যাপারটি পরিবারের পক্ষ থেকে প্রথমে গোপন করা হয় এবং প্রশাসনকে না জানিয়ে লাশও দাহ করে ফেলা হয়। তবে শুক্রবার বিকালে তার বাবা স্বপন শীল বন্দর থানায় ডায়েরি করেন।
এদিকে আত্মহত্যার দুইদিন পর রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনা প্রথম প্রকাশ করেন তার এক ফেসবুক ফ্রেন্ড। তবে এ ঘটনা তখন অনেকে তা বিশ্বাস করেনি।





















