ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

চাল-ডালসহ নিত্যপণ্যের দাম কমাতে ব্যবস্থা গ্রহণের সুপারিশ

  • আপডেট সময় : ১০:০১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২
  • / 176
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় চাল, ডাল, ভোজ্যতেল, আটাসহ নিম্ন আয়ের মানুষের নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম যথাসম্ভব হ্রাস করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।

কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।

কমিটির সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম, বীরেন শিকদার এবং আদিবা আনজুম মিতা বৈঠকে অংশগ্রহণ করেন। এছাড়া সভাপতির বিশেষ আমন্ত্রণে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সভায় উপস্থিত ছিলেন।

সভায় ২০১৬ সালের জুলাই থেকে ২০২০ সালের জুন পর্যন্ত সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নকালে বাণিজ্য মন্ত্রণালয় থেকে সমাপ্ত প্রকল্পসমূহের উপর আই.এম.ই.ডি প্রদত্ত মূল্যায়ন প্রতিবেদন অনুযায়ী গৃহীত ব্যবস্থার উপর বাস্তবায়ন-অগ্রগতি পর্যালোচনা করা হয়। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের প্রকল্পসমূহের ভৌত ও আর্থিক অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়।

সভায় ২০১৬ সালের জুলাই থেকে ২০২০ সালের জুন পর্যন্ত বাস্তবায়নকালে বাণিজ্য মন্ত্রণালয় থেকে সমাপ্ত আটটি প্রকল্পের উপর আই.এম.ই.ডির প্রদত্ত মূল্যায়ন প্রতিবেদন অনুযায়ী সুপারিশসমূহের উপর ছয়টির কমপ্লায়ান্স প্রতিবেদন পাওয়া না যাওয়ায় অসন্তোষ প্রকাশ করে আগামী এক মাসের মধ্যে এগুলো প্রেরণের সুপারিশ করা হয়।

সারাদেশের গার্মেন্টস ফ্যাক্টরিগুলোর কতটিতে অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে এবং কতটিতে নেই তার হালনাগাদ তথ্য ও সরু রাস্তায় নিয়ে যাওয়ার মতো কোনো আধুনিক অগ্নি নির্বাপন যন্ত্র আছে কী না সে সম্পর্কিত বিশদ তথ্য আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়।

১৩তম বৈঠকে গঠিত ২নং সংসদীয় সাব-কমিটির প্রতিবেদন সভায় উপস্থাপন করা হয়। এছাড়া দেশের ক্রীড়া জগতে ইতিহাস সৃষ্টিকারী নারী ফুটবল দলকে সাফ চ্যাম্পিয়নশীপ অর্জন করায় কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পরিকল্পনা বিভাগের সচিব, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) অতিরিক্ত সচিব, দফতর প্রধান, মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চাল-ডালসহ নিত্যপণ্যের দাম কমাতে ব্যবস্থা গ্রহণের সুপারিশ

আপডেট সময় : ১০:০১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২