ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

মালয়েশিয়ার সাথে দ্রুত এফটিএ করতে আগ্রহী বাংলাদেশ : অর্থমন্ত্রী

  • আপডেট সময় : ০৮:২৮:১৫ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
  • / 164
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশ মালয়েশিয়ার সাথে দ্রুত দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষর করতে আগ্রহী বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার জন্য মালয়েশিয়া সরকারের প্রতি অনুরোধ জানান তিনি।

বুধবার (২৮ সেপ্টেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বার্ষিক সভার অংশ হিসেবে আ হ ম মুস্তফা কামাল মালয়েশিয়ার উপ-অর্থমন্ত্রী দাতো ইনদিয়ার মোহা শের আব্দুল্লাহ এবং সেদেশের প্রতিনিধিদের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এ সময় তিনি মালয়েশিয়ার সাথে এফটিএ স্বাক্ষরের আগ্রহের কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, অর্থনীতির সকল খাতে বাংলাদেশী কর্মীদের নিয়োগের সুযোগ উন্মুক্ত করার বিষয়ে মালয়েশিয়া সরকারের সিদ্ধান্তে বাংলাদেশ অবশ্যই কৃতজ্ঞ। পাশাপাশি আরো অধিক পরিমাণে জনশক্তি আমদানি করতে মালয়েশিয়া সরকারের প্রতি অনুরোধ করেন তিনি।

মুস্তফা কামাল বলেন, ‘মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ায় আমরা আনন্দিত এবং আশা করি এটি দুই বন্ধুত্বপূর্ণ দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করবে।’ প্রয়োজন অনুপাতে এলএনজি আমদানির সুযোগ প্রদানে তিনি মালয়েশিয়া সরকারের প্রতি অনুরোধ জানান।

অর্থমন্ত্রী বলেন, মালয়েশিয়া বিদেশী বিনিয়োগের জন্য একটি গুরুত্বপূর্ণ উৎস দেশ। ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত টেলিকম খাতে মালয়েশিয়ান বিনিয়োগ প্রবাহ দাঁড়িয়েছে ৭৮৮ মিলিয়ন ডলার। বাংলাদেশ বিদেশী বিনিয়োগের জন্য আকর্ষণীয় গন্তব্য উল্লেখ করে তিনি মালয়েশিয়াকে বাংলাদেশে অধিক বিনিয়োগ করার অনুরোধ করেন।

বৈঠকে মালয়েশিয়ার উপ-অর্থমন্ত্রী দাতো ইনদিয়ার মোহা শের আব্দুল্লাহ জানান, এফটিএ স্বাক্ষর, অধিক হারে এলএনজি রফতানি ও জনশক্তি আমদানির বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সাথে আলোচনা করে পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি বাংলাদেশের অগ্রগতির কথা উল্লেখ করে বাংলাদেশকে রাইজিং স্টার হিসেবে অবিহিত করেন। তিনি বাংলাদেশ ও মালয়েশিয়ার ভ্রাতৃত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্কের ভূয়সী প্রশংসা করেন। তিনি বাংলাদেশ ও মালয়েশিয়ার এই সম্পর্ক দিন দিন আরো বৃদ্ধি পাবে বলে আশা ব্যক্ত করেন।

২০২০-২১ অর্থবছরে মালয়েশিয়ায় বাংলাদেশের রফতানি ছিল ৩০৬ মিলিয়ন মার্কিন ডলার এবং মালয়েশিয়া থেকে আমদানি ছিল ১ দশমিক ৫৭ বিলিয়ন ডলার।

একই দিন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এক অনির্ধারিত বৈঠকে ভুটানের অর্থমন্ত্রীর সাথে বাংলাদেশ ও ভুটানের দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করেন।

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মালয়েশিয়ার সাথে দ্রুত এফটিএ করতে আগ্রহী বাংলাদেশ : অর্থমন্ত্রী

আপডেট সময় : ০৮:২৮:১৫ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২