ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে যুবদল নেতার মৃত্যু পাবনায় ইয়াবা-গাঁজাসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনায় সাংবাদিকের ওপর হামলা: তদন্তে মাঠে পুলিশ স্পেনের কাছে হুরজেট বিক্রির সংখ্যা বাড়াচ্ছে তুরস্ক মেয়ের জন্মদিন উপলক্ষে আবেগঘন পোস্ট দিলেন অভিনেতা অপূর্ব লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি

দুদকের মামলায় কারাগারে ‘বালুখেকো’ সেলিম খান

  • আপডেট সময় : ০৬:৩২:১০ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২
  • / 140
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে দুর্নীতি দমন কমিশন দুদকের মামলায় চাঁদপুরের বিতর্কিত ‘বালুখেকো’ চেয়ারম্যান সেলিম খানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার বিকেলে ঢাকা মহানগর দায়রা জজ মোঃ আছাদুজ্জামানের আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী খুরশীদ আলম বিষয়টি জানিয়েছেন।

জামিন শুনানির জন্য আজ বেলা ১১টায় সেলিম খান আদালতে হাজির হন। বিকেলে তার বিষয়ে শুনানি হয়।

এই মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আতাউর রহমান সরকার সেলিম খানকে কারাগারে পাঠাতে আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সেলিম খানকে কারাগারে পাঠাতে আমরা আবেদন করেছিলাম। অন্যদিকে তার আইনজীবীরা জামিনের আবেদন করেন। আদালত তাদের আবেদন খারিজ করে সেলিম খানকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’

গত ১ আগস্ট সেলিম খানের বিরুদ্ধে ৩৪ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)।

কমিশনের সহকারী পরিচালক আতাউর রহমান ২০০৪ সালের দুদক আইনের ২৬(২) ও ২৭(১) ধারায় মামলাটি দায়ের করেন। এর আগের দিন সেলিম খানের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছিল দুদক।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দুদকের মামলায় কারাগারে ‘বালুখেকো’ সেলিম খান

আপডেট সময় : ০৬:৩২:১০ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২