ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্রাম্পের ইরান নীতি ও দুর্নীতির বিরুদ্ধে ওবামার তীব্র সমালোচনা টঙ্গীতে শিশু নিপীড়নের মামলায় মাদ্রাসা শিক্ষকের জামিন আবেদন নামঞ্জুর বহরে নতুন এয়ারবাস এ৩২১এলআর যোগ করছে কাতার এয়ারওয়েজ নেতানিয়াহুসহ ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে তুরস্কে মানবতাবিরোধী মামলার বিচার শুরু হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে ফের হামলা ও আগুন দেওয়ার চেষ্টা চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চারটি নতুন পাঠ্যবই অনুমোদন দিল এনসিসিসি খুলনার শিপইয়ার্ড সড়ক প্রকল্পে অনিয়ম: ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা সোমবার থেকে খুলছে স্কুল-মাদরাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর রিয়াদে ফ্লাইট চালুর পরই বিস্ফোরণ, আকাশজুড়ে নতুন আতঙ্ক ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন হুমায়ুন কবির

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণ : আরো একজনের মৃত্যু

  • আপডেট সময় : ০১:২২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
  • / 135
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের মধ্যে আরো একজনের মৃত্যু হয়েছে। তার নাম মোঃ সিরাজুল ইসলাম টুটুল (২৮)। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো চারজনে।

আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

টুটুল ময়মনসিংহের কোতোয়ালি থানার মৃত সাইদুল ইসলামের ছেলে। তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল।

গত বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে গাজীপুর মহানগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি এলাকায় হাজী ওহেদ আলী সরকার সিএনজি ফিলিং স্টেশনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনার পরদিন শুক্রবার (১৪ অক্টোবর) দগ্ধ মোঃ মিঠু (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর সোমবার (১৭ অক্টোবর) সকালে মোঃ পারভেজ (৩১) ও মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মোঃ আল-আমিন (৩০) নামে দুই যুবক মারা যান।

এ দুর্ঘটনায় দগ্ধ মোঃ আনোয়ার (৩০) এখনো শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণ : আরো একজনের মৃত্যু

আপডেট সময় : ০১:২২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২