ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে যুবদল নেতার মৃত্যু পাবনায় ইয়াবা-গাঁজাসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনায় সাংবাদিকের ওপর হামলা: তদন্তে মাঠে পুলিশ স্পেনের কাছে হুরজেট বিক্রির সংখ্যা বাড়াচ্ছে তুরস্ক মেয়ের জন্মদিন উপলক্ষে আবেগঘন পোস্ট দিলেন অভিনেতা অপূর্ব লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি

হাইকোর্টের আদেশ স্থগিত, বাংলাদেশ ব্যাংকের এডি নিয়োগ পরীক্ষায় বাধা নেই

  • আপডেট সময় : ০৭:১৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২
  • / 267
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (সাধারণ) পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালত। এই আদেশের ফলে ২৮ অক্টোবর নিয়োগ পরীক্ষা নিতে আইনগত কোনো বাধা নেই।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে করা এক আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (২৫ অক্টোবর) আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের চেম্বার জজ আদালত এই আদেশ দেন।

বাংলাদেশ ব্যাংকের আইনজীবী ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ জানান, ২৮ অক্টোবর ওই পরীক্ষা (এডি পদে নিয়োগ পরীক্ষা) অনুষ্ঠিত হচ্ছে।

আদালতে আজ বাংলাদেশ ব্যাংকের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ। রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী অনীক আর হক ও মো: রাশেদুল হক।

এর আগে, রোববার (২৩ অক্টোবর) এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল দিয়ে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (সাধারণ) পদে নিয়োগ পরীক্ষা এক মাসের জন্য স্থগিত করেছিলেন।

বিজ্ঞপ্তি অনুসারে ২৮ অক্টোবর নিয়োগ পরীক্ষাটি হওয়ার কথা। হাইকোর্টের আদেশের পর তা স্থগিত চেয়ে সোমবার (২৪ অক্টোবর) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পক্ষে আবেদন করা হয়। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৫ অক্টোবর) আপিল বিভাগের চেম্বার জজ আদালতে এ আবেদনের ওপর শুনানি হয়।

রোববারের রুলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী এ পদে নিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংকের জারি করা বিজ্ঞপ্তিটি সংশোধন করার কথা বলা হয়। বিজ্ঞপ্তিতে চাকরি প্রত্যাশীদের সর্বোচ্চ বয়সসীমা ২০২০ সালের ২৫ মার্চ নির্ধারণ করার নির্দেশনা কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

অর্থ সচিব, জনপ্রশাসন সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিপোর্ট বিভাগের পরিচালককে এ রুলের জবাব দিতে বলা হয়।

হাইকোর্টের আদেশের পরে রাশেদুল হক জানান, গত ১০ মে বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক (সাধারণ) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে। কিন্তু গত ২২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি চাকরিপ্রত্যাশীদের বয়সসীমার ক্ষেত্রে ৩৯ মাস ছাড় দেন। ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২০২০ সালের ২৫ মার্চ নির্ধারণ করার জন্য বলা হয়।

কিন্তু এ বয়সসীমা ছাড় দিয়ে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (সাধারণ) পদে জারি করা বিজ্ঞপ্তিটি সংশোধন করে পুনরায় জারি করা হয়নি। এতে করে অনেক চাকরিপ্রত্যাশী আবেদন থেকে বঞ্চিত হন। বঞ্চিত একজন চাকরিপ্রত্যাশী বয়সের ছাড় দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তিটি পুনরায় জারি করার জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে আবেদন করেন।

আবেদনে বলা হয়, এর আগে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (গবেষণা), সহকারী পরিচালক (পরিসংখ্যান), অফিসার (পুরঃকৌশল), অফিসার (তড়িৎকৌশল), অফিসার (যন্ত্রকৌশল) এবং অফিসার (জেনারেল) পদে নিয়োগের লক্ষ্যে ২০২১ সালের বিভিন্ন তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিগুলো জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২১ সালের ১৯ আগস্ট জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২০২০ সালের ২৫ মার্চ নির্ধারণ করে পুনরায় বিজ্ঞপ্তি জারি করে। কিন্তু গত ১০ মে সহকারী পরিচালক (সাধারণ) পদে জারি করা বিজ্ঞপ্তিটি গত ২২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী পুনরায় প্রকাশ করা হয়নি। পরে মির্জা রকিবুল হাসান নামের চাকরিপ্রত্যাশী বিষয়টি চ্যালেঞ্জ করে গত ১২ অক্টোবর হাইকোর্টে রিট করেন।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হাইকোর্টের আদেশ স্থগিত, বাংলাদেশ ব্যাংকের এডি নিয়োগ পরীক্ষায় বাধা নেই

আপডেট সময় : ০৭:১৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২