ঢাকা ১০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সৌদিতে হামলার ঘটনায় আটকে পড়া পাবনার ৫০ যাত্রী দেশে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে যুবদল নেতার মৃত্যু

কোচ শ্রীরামে মুগ্ধ সাকিব, রেখে দিতে চান দলের সাথেই

  • আপডেট সময় : ১১:৪৪:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
  • / 220
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

শ্রীধরন শ্রীরামকে এখনি ছাড়তে চান না সাকিব, দলের সাথে রেখে দিতে চান বিশ্বকাপের পরেও। বাংলাদেশ টি-টোয়েন্টি দলের এই টেকনিক্যাল কনসালটেন্টকে বেশ মনে ধরেছে বিশ্ব সেরা এই অলরাউন্ডারের। ফলে আরো বেশী সময়ের জন্য তাকে দলের সাথে রেখে দিতে বললেন বাংলাদেশ অধিনায়ক।

শ্রীরাম শ্রীধরনের সাথে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই চুক্তির মেয়াদ শেষ হবে বাংলাদেশের। বিশ্বকাপের মাস দুয়েক আগে টি-টোয়েন্টি দলের ধারাবাহিক ব্যর্থতায় ডমিঙ্গোকে অব্যাহতি দিয়ে শ্রীরামকে টেকনিক্যাল কনসালটেন্ট পদে নিয়োগ দেয় বিসিবি। বেশ মোটা বেতনের চুক্তিতেই তাকে দলে ভেড়ায় বিসিবি। দৈনিক ৭০০ ডলার, অর্থাৎ ৭০ হাজার টাকা করে বেতন নেন এই ভারতীয় কোচ।

তবে দ্য জিনিয়াস খ্যাত এই কোচের অধীনে এখন পর্যন্ত তেমন কোনো সাফল্য পায়নি বাংলাদেশ। তার পরিকল্পনায় ১২টি ম্যাচে জয় এসেছে মোটে চারটিতে। তবুও তার দু’টা আরব আমিরাত ও বাকি দু’টা নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ের বিপক্ষে। যদিও শ্রীরাম বার বার সমর্থকদের ধৈর্য ধরতে বলছেন। এক দিন বাংলাদেশ ভালো করবে বলে আশা দেখাচ্ছেন।

এমতাবস্থায় শ্রীরামের পাশে দাঁড়ালেন সাকিব। টাইগার দলপতি গণমাধ্যমকে বলেন, ‘তিনি বেশ ভালোভাবে তার কাজ করছেন। কিছু নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে তিনি কাজ করতে চেয়েছেন। ছেলেদের সাথে তার সম্পর্কও ভালো। যেভাবে তিনি কথা বলেন তা ছেলেদের কাছে ভালো লাগে।’

অতঃপর সাকিব শ্রীরামকে দলের সাথে আরো সময় রেখে দেয়ার আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘এই অল্প সময়ে আমি মনে করি তিনি তার কাজটা ভালোভাবে করেছে এরকম একটা তরুণ দল নিয়ে। আমি আশা করি তিনি বাংলাদেশের হয়ে চালিয়ে যাবে।’

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কোচ শ্রীরামে মুগ্ধ সাকিব, রেখে দিতে চান দলের সাথেই

আপডেট সময় : ১১:৪৪:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২