ঢাকা ১০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সৌদিতে হামলার ঘটনায় আটকে পড়া পাবনার ৫০ যাত্রী দেশে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে যুবদল নেতার মৃত্যু

আর্টেটার আর্সেনাল উড়ছে

  • আপডেট সময় : ১১:০৬:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২
  • / 204
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

প্রিমিয়ার লিগের পর ইউরোপা লিগেও নিজেদের শীর্ষস্থান নিজেদের দখলে রেখেছে আর্সেনাল। এফসি জুরিখকে ১-০ ব্যবধানে হারিয়েছে প্রিমিয়ার লিগের বর্তমান টেবিল টপাররা।

বৃহস্পতিবার ঘরের মাঠে জুরিখের মুখোমুখি হয় আর্সেনাল। প্রথমার্ধেই লিড পায় দলটি। দলের লেফট ব্যাক কিরান টিয়ের্নি দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন। প্রথমার্ধ জুড়ে দু’দল গোল করার সুযোগ তৈরি করলেও কেউই আর গোল করতে পারেনি। ফলে প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধেও দু’দল গোল করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। আর্সেনাল অনেক বেশি আক্রমণ করলেও গোল করতে পারেনি। আর্সেনালের এই রহস্যজনক মিস ম্যানেজারের পাশাপাশি ভক্তদের কপালেও এনে দিয়েছে দুশ্চিন্তার ছাপ। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মিকেল আর্টেটার শিষ্যরা।

এই জয়ে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে এ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে আর্সেনাল। সমান ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের রানারআপ হয়েছে পিএসভি আইন্দোভন।

অন্যদিকে জয় পেয়েছে আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড-ও। রিয়াল সোসিয়াদাদকে ১-০ ব্যবধানে হারিয়েছে এরিক টেন হাগের দল। দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন আলেজান্দ্রো গারনাচো,এসিস্ট করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

এ জয়ে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের রানারআপ ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচ হারলেও ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রিয়াল সোসিয়াদাদ। গোল ব্যবধান বেশি থাকায় ইউনাইটেডকে সরিয়ে টেবিল টপার হয়েছে এই স্প্যানিশ ক্লাবটি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আর্টেটার আর্সেনাল উড়ছে

আপডেট সময় : ১১:০৬:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২