ঢাকা ১০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সৌদিতে হামলার ঘটনায় আটকে পড়া পাবনার ৫০ যাত্রী দেশে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে যুবদল নেতার মৃত্যু

পিএসএলের নিলামে সর্বোচ্চ মূল্যে সাকিব, আছেন আরো ৬ বাংলাদেশী

  • আপডেট সময় : ০৮:৫১:৪২ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
  • / 173
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আগামী ৯ ফেব্রুয়ারি মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অষ্টম আসর। বিশ্ব ক্রিকেটে অল্প সময়েই বেশ সমাদৃত হয়ে যাওয়া এই ফ্র্যাঞ্চাইজি লিগের আগামী আসরে দেখা যেতে পারে একঝাঁক বাংলাদেশী ক্রিকেটারকে। পিএসএলের আসন্ন আসরের ড্রাফটে নাম লিখিয়েছেন ৭ টাইগার ক্রিকেটার।

যেখানে পিএসএলের পরিচিত মুখ সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদের সাথে রয়েছেন তরুণ লিটন দাস, তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও শেখ মেহেদী। এই সাতজনই ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন পিএসএলের প্লেয়ার ড্রাফটে।

প্লেয়ার ড্রাফটে সর্বোচ্চ মূল্যের প্লাটিনাম ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব ছাড়াও এই ক্যাটাগরিতে আছেন আরো ৭ জন বিদেশী ক্রিকেটার। দ্বিতীয় সর্বোচ্চ ডায়মন্ড ক্যাটাগরিতে স্থান পাওয়া ৭৬ ক্রিকেটারের মাঝে আছে বাকি ছয়জনের নাম।

আগামী বছরের ৯ ফেব্রুয়ারি মাঠে গড়াবে পিএসএলের অষ্টম আসর। পর্দা নামবে ১৯ মার্চ। আর আগামী ১৮ নভেম্বর অনুষ্ঠিত হতে পারে এবারের আসরের প্লেয়ার্স ড্রাফট। সেখান থেকে নিজেদের পছন্দ মতো ক্রিকেটার নিয়ে দল সাজাবে ফ্র্যাঞ্চাইজিগুলো।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পিএসএলের নিলামে সর্বোচ্চ মূল্যে সাকিব, আছেন আরো ৬ বাংলাদেশী

আপডেট সময় : ০৮:৫১:৪২ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২