ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ঢাবি থেকে অস্ত্র-ইয়াবাসহ আটক ৭, অভিযুক্ত ছাত্রলীগ নেতা সুজন পলাতক

  • আপডেট সময় : ১০:৪৫:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৭
  • / 299
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আরেফিন সিদ্দিক সুজনের রুম থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এসময় ৭ জন বহিরাগতকে আটক করে পুলিশ।

রোববার দিবাগত রাত ১২টার পর ঢাকা বিশ্ববিদ্যারয়ের সুর্যসেন হলে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।

সুজন ওই হলের সাবেক সাধারণ সম্পদক। তিনি ৩১৫ নম্বর রুমে থাকেন। ওই রুমসহ বেশ বেশ কয়েকটি রুম সুজনের নিয়ন্ত্রণে ছিল।

এসব রুমের কয়েকটি রুমে অভিযান চালিয়ে ৭ বহিরাগতকে আটক করা হয়েছে। এর মধ্যে ৩১৩ নম্বর রুম থেকে ৫ জন, ৩১৪ নম্বর রুম থেকে একজন এবং ১০১ নম্বর রুম থেকে একজনকে আটক করা হয়।

ছাত্রলীগ নেতা সুজনের নিজের রুম থেকে একটি চাইনিজ কুড়াল, একটি রামদা, একটি খেলনা পিস্তল, কককেটল তৈরির সামগ্রী এবং ইয়াবা তৈরির প্যাকেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে।

অভিযানের পর থেকেই সুজন পলাতক।

জানা গেছে, অভিযানের নেতৃত্ব দেন শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক। এ সময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী এবং হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামালসহ হলের আবাসিক শিক্ষক ও পুলিশের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

গ্রেফতারকৃতদের তিনজনের বাড়ি গোপালগঞ্জে। তারা হলেন- লিমন দাড়িয়া, মো. সানি ও মো. রিয়াজ। অন্যরা হলেন- মো. টিটন (খুলনা), মো. তপু হোসেন (মুন্সীগঞ্জ), ইমন হোসেন (সাতক্ষীরা) এবং মো. সজিব (মাদারীপুর)।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী জানান, তিনদিন আগে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করে ওয়ারী থানা পুলিশ। তারা পুলিশকে জানায়, তাদের মূল হোতা কাশেম (ছদ্মনাম)। কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলে থাকেন। এর পর থেকেই প্রশাসনের পক্ষ থেকে সূর্যসেন হলে নজরদারী রাখা হয়। এ কারণে গত তিনদিন কাশেম হলে আসছিল না।

তিনি জানান, রোববার কোতোয়ালী থানা পুলিশ কাশেমকে গ্রেফতার করে। কাশেমের কাছ থেকে সুজনসহ অন্যদের নাম বেরিয়ে আসে। সুজনের দেয়া তথ্যের ভিত্তিতেই সূর্যসেন হলে অভিযান চালানো হয়।

ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী আরও জানান, যেসব রুমে অভিযান চালানো হয়েছে সেসব রুমে আরও অস্ত্র গোলা-বারুদ ছিল বলে তথ্য ছিল। ধারণা করা হচ্ছে, কাশেমের গ্রেফতারের খবর জানার পর ওইসব অস্ত্র গোলা-বারুদ সরিয়ে ফেলা হয়েছে। পাশপাশি সুজন পালিয়ে গেছে।

শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, গ্রেফতারকৃতদের নামে ছিনতাই, চাঁদাবাজি এবং ডাকাতিসহ রাজধানীর বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা আছে। এর মধ্যে কাশেমের নামে ওয়ারী থানাতেই ৭টি মামলা আছে।

সম্প্রতি দিনের বেলায় ঢাবি ক্যাম্পাসে গুলি করে যে ছিনতাইয়ের ঘটনা ঘটানো হয়েছে তার সঙ্গে টিটন ও কাশেম জড়িত বলে তারা পুলিশের কাছে স্বীকার করেছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাবি থেকে অস্ত্র-ইয়াবাসহ আটক ৭, অভিযুক্ত ছাত্রলীগ নেতা সুজন পলাতক

আপডেট সময় : ১০:৪৫:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৭