ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

শিশুকে ধর্ষণের পর হত্যা : ২ জনের ফাঁসি

  • আপডেট সময় : ০৫:৪৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
  • / 124
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

কুমিল্লার মনোহরগঞ্জে শিমু আক্তার নামে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দু’জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন মনোহরগঞ্জ উপজেলার হাতিমারা গ্রামের মৃত লাল মিয়ার ছেলে বাচ্চু মিয়া এবং একই গ্রামের মৃত মোস্তফা ভূঁইয়ার ছেলে আমির হামজা।

মঙ্গলবার সকালে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন।

এছাড়া তাদের এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৫ মার্চ সকালে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাতিমারা গ্রামের এক কৃষকের শিশু কন্যা শিমু আক্তারকে ধর্ষণের করা হয়। ঘটনাটি শিমু তার বাবাকে জানাবে বললে ধর্ষক বাচ্চু মিয়া ও আমির হামজা ক্ষুব্ধ হয়ে দা দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে।

এ ঘটনায় নিহত শিমু আক্তারের বাবা মনোহরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় বাচ্চু মিয়া ও আমির হামজাকে গ্রেফতার করে আদালতে পাঠালে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। হত্যাকাণ্ডের প্রায় এক বছর পর ২০১৯ সালের ১২ ফেব্রুয়ারি দু’জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলায় ১৬ জনের সাক্ষগ্রহণ শেষে মঙ্গলবার এই রায় দেন আদালত।

আদালতের এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শিশুকে ধর্ষণের পর হত্যা : ২ জনের ফাঁসি

আপডেট সময় : ০৫:৪৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২