ঢাকা ১১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সৌদিতে হামলার ঘটনায় আটকে পড়া পাবনার ৫০ যাত্রী দেশে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক

দেশের ভার বহন করতে প্রস্তুত নেইমার

  • আপডেট সময় : ০৬:২৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
  • / 242
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিশ্বকাপে অতীত ইতিহাস নেইমারের জন্য মোটেই সুখকর নয়। আর তাই সেই হতাশা থেকে শিক্ষা নিয়ে কাতারে বিশ্বমঞ্চে নিজের সেরা ফর্ম প্রমাণে দীর্ঘদিন ধরেই প্রস্তুতি গ্রহণ করেছেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার।

বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার হিসেবে ৩০ বছর বয়সী নেইমার কখনো কখনো প্রত্যাশার চাপ ধরে রাখতে পারেননি। ফর্মহীনতার একটি মূল কারণ অবশ্য ইনজুরি। ২০১৭ সালে বিশ্বরেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেবার পর ইনজুরি তার পিছু ছাড়েনি। খুব বেশী দিন হয়নি নেইমার নিজেই জানিয়ে দিয়েছিলেন কাতার বিশ্বকাপই বিশ্বমঞ্চে তার শেষ আসর হতে যাচ্ছে। ওই সময়ে মূলত সর্বোচ্চ পর্যায়ে নিজেকে ধরে রাখতে লড়াই করা নেইমার অনেকটাই হতাশা থেকেই এই ইঙ্গিত দিয়েছিলেন।

এবারের মৌসুমে প্রথম তিন, মানে তার ফর্ম ও শারিরীক ভাষা অন্তত এটুকু প্রমান করেছে বিশ্ব মঞ্চে ব্রাজিলীয় সমর্থকরা নি:সন্দেহে তাদের প্রিয় তারকাকে অন্যরূপে দেখতে যাচ্ছে। ইতোমধ্যেই ফরাসি জায়ান্টদের হয়ে ১৯ ম্যাচে ১৫ গোল করে ফেলেছেন। সতীর্থ লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পেকে দিয়ে করিয়েছেন বেশ কিছু গোল।

জাতীয় দলের কোচ তিতেও দলের অন্যতম মূল এই তারকাকে নিয়ে দারুন আশাবাদী, ‘নেইমার এখন উড়ছে। বিশ্বকাপকে মাথায় রেখে সে যেভাবে নিজেকে প্রস্তুত করে তুলেছে তার ফল মাঠে পাওয়া যাচ্ছে।’

ব্রাজিলের সর্বকালের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা পেলের ৭৭ গোলের রেকর্ড স্পর্শ করতে নেইমারের আর মাত্র দুই গোল বাকি। জাতীয় দলের জার্সি গায়ে ৭৫ গোলের আটটি এসেছে কাতার বিশ্বকাপের বাছাইপর্বে, যেখানে পুরো ব্রাজিল দল ছিল দারুন অপ্রতিরোধ্য। দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বে টানা ১৭ ম্যাচে অপরাজিত থেকে ব্রাজিল গ্রুপের শীর্ষস্থান লাভ করেছিল। বাছাইর্বে নিজে আট গোল করা ছাড়াও সতীর্থদের দিয়ে করিয়েছেন আরো আট গোল। আর এর মাধ্যমে জাতীয় দলের দুই সতীর্থ এ্যাটাকার রিচারলিসন ও লুকাস পাকুয়েটার সাথে সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়েছে।

ব্রাজিলের সাবেক লিজেন্ড কাফু বলেছেন, ‘নেইমার যেহেতু ভালো ফর্মে আছে সে কারণে এবার আমাদের বিশ্বকাপ জয়ের ভালো সম্ভাবনাও আছে। কারণ সে এমন একজন খেলোয়াড় যে সহজেই প্রতিপক্ষের সাথে পার্থক্য গড়ে দিতে পারে।’

শেষ পর্যন্ত নেইমার যদি সফল হন তবে হয়তোবা ব্যালন ডি’অরের স্বপ্ন পূরণ হতে পারে, কিন্তু মূলত তার লক্ষ্য অতীত বিশ্বকাপের দু:সহ স্মৃতিগুলো ক্যারিয়ার থেকে মুছে ফেলা। ২০১৪ সালে ঘরের মাঠে বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানীর কাছে ৭-১ গোলের হার এখনো দূর্বিসহ স্মৃতি হয়ে আছে। এই ম্যাচের আগে কলম্বিয়ার বিপক্ষে শেষ আটে গুরুতর ইনজুরিতে পড়ে নেইমার বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন। চার বছর পর কোস্ট রিকা ও মেক্সিকোর বিপক্ষে জয়ের ম্যাচগুলোতে নেইমার গোল করেছিলেন। রাশিয়া বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে পরাজিত হয়ে বিদায় নেয় সেলেসাওরা।

২০১৯ সালে কোপা আমেরিকার মাধ্যমে নেইমারের আন্তর্জাতিক হতাশা আরো বর্ধিত হয়। গোঁড়ালির লিগামেন্ট ইনজুরিতে তিনি দলে না থাকলেও ব্রাজিল ঠিকই শিরোপা ঘরে তুলেছিল। গত বছর ঘরের মাঠে কোপা আমেরিকায় তিনি দলে ফিরেছিলেন। কিন্তু মারাকানা স্টেডিয়ামে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে দলকে জয় উপহার দিতে পারেননি। এ পর্যন্ত ক্যারিয়ারে জাতীয় দলকে ২০১৩ কনফেডারেশন্স কাপ ও ২০১৬ রিও অলিম্পিক গেমসে স্বর্ণ উপহার দেয়া ছাড়া আর কোনো সাফল্য নেই নেইমারের।

সম্প্রতি ব্রাজিলের রাষ্ট্রপতি নির্বাচনে ডানপন্থী প্রার্থী জেয়ার বোলসোনারোকে সমর্থণ করে সমালোচনার জন্ম দেন নেইমার। প্যারিস থেকে অনলাইন ক্যাম্পেইনে যোগ দিয়ে নেইমার বলেছিলেন, বোলসোনারো পুনরায় রাষ্ট্রপতি নির্বাচিত হলে এবং কাতারে ব্রাজিল চ্যাম্পিয়ন হলে সবাই খুশী হবে। যদিও শেষ পর্যন্ত নির্বাচনে বামপন্থী প্রার্থী লুইস ইনাসিও লুলা ডা সিলভা জয়লাভ করেন। তবে নেইমার প্রতিশ্রুতি দিয়েছেন কাতারে তিনি প্রথম গোলটি বোলসোনারোর প্রতি উৎস্বর্গ করবেন।

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেশের ভার বহন করতে প্রস্তুত নেইমার

আপডেট সময় : ০৬:২৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২