ঢাকা ১১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সৌদিতে হামলার ঘটনায় আটকে পড়া পাবনার ৫০ যাত্রী দেশে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক

ভারত-ইংল্যান্ড সেমিফাইনালে বৃষ্টির আশঙ্কা

  • আপডেট সময় : ০৬:৪০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
  • / 230
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের খেলা ইতোমধ্যে শেষ হয়েছে। বুধবার থেকে শুরু হবে সেমিফাইনাল। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান-নিউজিল্যান্ড। বৃহস্পতিবার অ্যাডিলেডে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড। কিন্তু অ্যাডিলেডে ভারত-ইংল্যান্ড ম্যাচটি কি নির্ধারিত দিনে অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

অস্ট্রেলিয়ার আবহাওয়া অফিস বলেছে, ভারত-ইংল্যান্ড ম্যাচের দিন অ্যাডিলেডে বজ্রসহ বৃষ্টি সম্ভাবনা প্রায় ৩০ শতাংশ। এ ছাড়া সারাদিন আকাশ মেঘলা থাকবে। শুধু বৃষ্টি নয়, ঘণ্টায় ২০ থেকে ৩০ কিলোমিটার গতিবেগে উত্তর থেকে উত্তর-পশ্চিম দিকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে ওই দিন বিকেল ও সন্ধ্যার দিকে বৃষ্টির বেগ কিছুটা কমতে পারে বলে জানিয়েছে তারা।

তবে শুধু বৃহস্পতিবার নয়, আগের দিন বুধবারও অ্যাডিলেডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৬০ শতাংশ। ওই দিনও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। যদি পরপর দু’দিন আকাশ মেঘলা থাকে এবং বৃষ্টি হয়, তাহলে পিচ ও আউটফিল্ড পর্যাপ্ত রোদ পাবে না। আউটফিল্ড ভেজা থাকলে, তা খেলা শুরু করার বিপক্ষে যাবে। সেমিফাইনালের মতো খেলায় সম্পূর্ণ নিশ্চিত না হয়ে খেলা শুরু করার সিদ্ধান্ত নেবেন না আম্পায়াররা।
তবে সেমিফাইনাল এবং ফাইনালের জন্য একদিন করে রিজার্ভ ডে রাখা হয়েছে। ফলে নির্ধারিত দিনে কোনো কারণে খেলা শেষ না করা গেলে পরের দিন হবে। তাই বৃহস্পতিবার বৃষ্টির জন্য খেলা না হলে সেই খেলা হবে শুক্রবার (১১ নভেম্বর)।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারত-ইংল্যান্ড সেমিফাইনালে বৃষ্টির আশঙ্কা

আপডেট সময় : ০৬:৪০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২