ঢাকা ১১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সৌদিতে হামলার ঘটনায় আটকে পড়া পাবনার ৫০ যাত্রী দেশে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক

ভারত না ইংল্যান্ড, ফাইনালে কাকে চাইছেন বাবররা?

  • আপডেট সময় : ০৯:৩৭:০৫ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২
  • / 131
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

নিউজিল্যান্ডকে উড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে পাকিস্তান। আর ফাইনালে পা রেখেই তাদের নজর এখন প্রতিপক্ষের দিকে। তবে ফাইনালে তারা কোন দলকে পাবেন, তা জানতে অপেক্ষা করতে হবে বৃহস্পতিবারের ইংল্যান্ড ও ভারতের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল পর্যন্ত। তবে পাকিস্তান চাইছে ফাইনালে উঠুক ভারত। রোহিত শর্মাদের বিরুদ্ধেই খেলতে চাইছেন বাবর আজমরা।

বুধবার সিডনিতে নিউজ়িল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার পর এই কথা জানিয়েছেন পাকিস্তানের উপদেষ্টা ম্যাথু হেইডেন। তিনি চান ভারতের বিরুদ্ধে খেলতে। ধারাভাষ্যকারদের সাথে কথা বলার সময় হেডেন বলেন, ‘আমরা ভারতের বিরুদ্ধে খেলতে চাই। দু’দেশের সমর্থকদের কথা ভেবে এ কথা বলছি। কারণ যদি ভারত-পাকিস্তান খেলতে নামে, তাহলে বিশ্বের তিন ভাগের এক ভাগ মানুষ একটা খেলা দেখবে।’

এবারের বিশ্বকাপের শুরুটা পাকিস্তান খুব একটা ভালো করতে পারেনি কিন্তু প্রতিযোগিতা যত এগিয়েছে তত ভয়ঙ্কর হয়েছেন বাবর আজমরা। অবশ্য এখনো তাদের সেরা ফর্ম দেখা যায়নি বলে মনে করছেন হেইডেন। তিনি বলছেন, ‘আমার মনে হয় না এখনো আমরা নিজেদের সেরা খেলা খেলতে পেরেছি। আশা করছি ফাইনালে সেটা দেখাতে পারব। তাই ফাইনালে যারাই আমাদের বিরুদ্ধে খেলুক খুব একটা সুবিধা করতে পারবে না।’

বিশ্বকাপের সেমিফাইনালে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামার আগে অনেকটা একই কথা শোনা গিয়েছিল হেইডেনের মুখে। বলেছিলেন, ‘আমরা খুব সহজে এখানে আসিনি। নেদারল্যান্ডস না থাকলে এখানে আসতেই পারতাম না। কিন্তু পৌঁছতে পেরেছি এটাই সবচেয়ে বড় ব্যাপার। কেউ চায়নি আমরা এখানে আসি। আমরা সেমিফাইনালে আসায় অনেকেই চমকে গিয়েছে। সেটাই আমাদের সবচেয়ে বড় শক্তি।’

দলের ক্রিকেটারদের ভরসা জুগিয়ে হেইডেন আরো বলেছিলেন, ‘বাকি দলগুলো ভেবেছিল আমাদের থেকে মুক্তি পেয়ে গেছে। কিন্তু এখনো তারা মুক্তি পায়নি। আমরা এখানে এসেছি নিজেদের যোগ্যতায়। গতবার আমাদের ওপর অনেক বেশি প্রত্যাশা ছিল। যে সামনে আসছিল তাকেই উড়িয়ে দিচ্ছিলাম। এবার সেই চাপ অনেকটা কম।’ তার কথা থেকে স্পষ্ট, ভারতসহ একাধিক দেশের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছেন তিনি।

তবে শুধু চক্রান্তের কথা বলেই থামেননি হেইডেন। কোনো মতে সেমিফাইনালে উঠেও বাকি দলগুলোকে হুঁশিয়ারি পাঠিয়েছিলেন। বলেছিলেন, ‘আমরা বিপজ্জনক দল। সেটা বুঝুন এবং তারিফ করুন। পাকিস্তানের ক্রিকেটাররা রেগে গিয়ে দাঁত-নখ বের করলে বাকিরা বিপদে পড়ে যাবে। এই বিশ্বে এবং এই প্রতিযোগিতায় কেউ আমাদের বিরুদ্ধে এখন খেলতে চাইবে না।’ সেই একই কথা আরো এক বার শোনা গেল গ্রেট হেইডেনের মুখে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারত না ইংল্যান্ড, ফাইনালে কাকে চাইছেন বাবররা?

আপডেট সময় : ০৯:৩৭:০৫ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২