ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার শামা ওবায়েদ: মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ‘আমাদের জন্য শিক্ষা’ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের ঢাকা ও চট্টগ্রামে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ মুচলেকা দিয়ে দিল্লির আদালত থেকে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার: প্রধানমন্ত্রী

আকাশে চীনের যুদ্ধ বিমান, আতঙ্ক বাড়ছে তাইওয়ানে

  • আপডেট সময় : ১২:৫৫:৫২ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২
  • / 138
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চীন-তাইওয়ান যুদ্ধের আশঙ্কার মধ্যেই চীন থেকে ৩৬টি যুদ্ধ বিমান পৌঁছাল তাইওয়ানের কাছাকাছি এলাকায়। এর মধ্যে ১০টি বিমান মধ্যরেখাও অতিক্রম করে গেছে বলে তাইওয়ান প্রশাসন সূত্রে খবর।

মধ্যরেখা বা মিডিয়ান লাইন হলো তাইওয়ান প্রণালীর মাঝামাঝি এলাকা। এই তাইওয়ান প্রণালী চীনের মূল ভূখণ্ড থেকে আলাদা করেছে তাইওয়ানকে। চীনের যুদ্ধ বিমান মধ্য রেখা অতিক্রম করার অর্থ তারা একরকম তাইওয়ানের সীমানাই লঙ্ঘন করেছে।

তাইওয়ান প্রশাসন জানিয়েছে, ৬টি শেনইয়াং জে-১১ এবং ৪টি জে-১৬ বিমানকে মধ্যরেখা অতিক্রম করতে দেখা গেছে। তবে এ ছাড়াও তাইওয়ানের কাছাকাছি যে চীনা বিমানগুলোকে দেখা গেছে, তার মধ্যে চারটি যুদ্ধ বিমান, একটি সাবমেরিন ধ্বংসকারী বিমান এবং তিনটি বোমারু বিমান চিহ্নিত করতে পেরেছে তাইওয়ান সেনাবাহিনী। তাইওয়ান সেনা তাদের নিজস্ব ওযেবসাইটে আরো জানিয়েছে, মধ্যরেখার কাছে চিনের তিনটি ড্রোনও দেখতে পেয়েছে তারা।

উল্লেখ্য, তাইওয়ান হলো স্ব-শাসিত গণতান্ত্রিক দ্বীপরাষ্ট্র। যা চীন নিজের ভূখণ্ডের অংশ বলে দাবি করে এসেছে বরাবর। অন্যদিকে তাইওয়ানকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছে আমেরিকাও।

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতিই বলেছেন, যদি তাইওয়ান অভূতপূর্ব কোনো আক্রমণের মুখে পড়ে, তবে নিশ্চয়ই আমেরিকা তাইওয়ানকে রক্ষা করতে এগিয়ে আসবে।

তবে চীন সূত্রে খবর, তাইওয়ানের উপর ক্রমশই চাপ বাড়াচ্ছে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। গত কয়েক মাস ধরে ক্রমাগত তাইওয়ানের মধ্যরেখায় ঘোরাফেরা করছে চীনা যুদ্ধ বিমান। তবে এই প্রথম এতগুলো যুদ্ধ বিমানকে এক সাথে দেখা গেল তাইওয়ান সীমান্তে।
সূত্র : আনন্দবাজার

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আকাশে চীনের যুদ্ধ বিমান, আতঙ্ক বাড়ছে তাইওয়ানে

আপডেট সময় : ১২:৫৫:৫২ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২