দল গুছানোয় সবার আগে মাশরাফীর সিলেট, জার্সি উম্মোচন
- আপডেট সময় : ১১:১৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২
- / 131
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
বিপিএলে বরাবর পিছিয়ে থাকে সিলেট ফ্রাঞ্চাইজি, শেষ দিকে এসে কোনরূপে দল সাজায় তারা। তবে এবার দেখা যাচ্ছে ভিন্নরূপ, ফিউচার স্পোর্টসের অধীনে দল গুছানোয় এবার বেশ পটু সিলেট সিক্সার্স। খেলা মাঠে গড়ানোর মাস দুয়েক আগেই বেশ কিছু তারকা ক্রিকেটারসহ কোচিং স্টাফও গুছিয়ে ফেলেছে দলটি। তাছাড়া সবার আগে জার্সি উন্মোচনও করে ফেলেছে ফ্রাঞ্চাইজিটি।
ইতোমধ্যেই মাশরাফী বিন মর্তুজাকে আইকন ক্রিকেটার হিসেবে দলভুক্ত করেছে ফ্রাঞ্চাইজিটি। অধিনায়কত্বও তুলে দিয়েছে তার হাতে। বিদেশী ক্রিকেটার হিসেবে নিশ্চিত করা হয়েছে পাকিস্তানের মোহাম্মদ আমির ও মোহাম্মদ হারিস, শ্রীলঙ্কার থিসারা পেরেরা, কামিন্দু মেন্ডিস ও ধনাঞ্জয়া ডি সিলভাকে। আর নেদারল্যান্ডসের কলিন অ্যাকারম্যানকে রেখেছে দলে।
কোচিং স্টাফ নিয়োগে মূল্যায়ন করা হয়েছে দেশীয় কোচদের। প্রধান কোচ হিসেবে আগেই নিশ্চিত করা হয়েছিল বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার রাজিন সালেহকে। এবার নিশ্চিত করা হলো সহকারী কোচ ও ব্যাটিং কোচ।
বুধবার সিলেট স্ট্রাইকার্স কর্তৃপক্ষ নিজেদের ভেরিফাইড পেইজে দু’টা আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের সহকারী কোচ ও ব্যাটিং কোচের নাম ঘোষণা করে। জাতীয় দলের সাবেক ক্রিকেটার সৈয়দ রাসেলকে সহকারী কোচ ও তুষার ইমরানকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয়ার সত্যতা নিশ্চিত করেছে সিলেট ম্যানেজমেন্ট।
রাতে জার্সি উন্মোচন করে ফেলেছে দলটি। লন্ডনের ইউনাটেড কিংডম থেকে জার্সি উন্মোচন অনুষ্ঠান আয়োজন করা হয়। যেখানে ঐতিহ্যবাহী চা বাগানের ডিজাইন ফুঁটিয়ে তুলা হয়েছে। আরো আছে সিলেটের মানচিত্র ও সুরমা নদী।
বিডিসংবাদ/এএইচএস


























