ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

রেকর্ডের পাতায় আর্জেন্টিনা-সৌদি আরব ম্যাচ

  • আপডেট সময় : ১০:৪৯:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২
  • / 131
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সৌদি আরবের কাছে অঘটনের শিকার হয়ে বিশ্বকাপ শুরু হলো আর্জেন্টিনার। কাতার বিশ্বকাপে মেসিদেরকেই অনেকে বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার মানলেও এমন শুরুটা ভুলে যেতে চাইবেন তারা।

মেসি-স্কালোনিরা তাদের বিশ্বকাপ মিশনের সূচনা ভুলে যেতে চাইলেও এই ম্যাচে হয়ে গেছে বেশ কিছু এমন রেকর্ড, যেগুলো চাইলেও ভুলা যায় না। তারই কয়েকটি এখন আমরা দেখে নিবো-

অভিজ্ঞতায় ভরসা আর্জেন্টিনার :
লিওনেল মেসি, আনহেল ডি মারিয়া, নিকোলাস ওটামেন্ডি, পাপু গোমেজ- সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে চারজন ৩৪ বা তার অধিক বছর বয়সী ফুটবলার ছিলেন। ৩৪ ঊর্ধ্ব এতোজন ফুটবলারকে একাদশে নিয়ে এর আগে কোনো দল বিশ্বকাপের মঞ্চে খেলতে নামেনি।

একালেও মেসি, সেকালেও মেসি :
লিওনেল মেসির পাওয়া পেনাল্টি গোল থেকে আর্জেন্টিনা শুরুতে এগিয়ে যায়। আর এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে গোলের খাতা খুলেন লিও মেসি। ফলে ক্রিশ্চিয়ানো রোনালদো, পেলে, মিরোস্লাভ ক্লোসা, উয়ে সিলার এর পর পঞ্চম ফুটবলার হিসেবে চারটি ভিন্ন বিশ্বকাপে গোল করার গৌরব অর্জন করলেন লিও।

এগিয়ে থেকেও পিছিয়ে পড়া :
সৌদি আরবের বিপক্ষে প্রথমার্ধে ১-০ এগিয়ে থেকে বিরতিতে গিয়েছিল আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধেই ঘটে ছন্দপতন, ফলে অবসান হয় দীর্ঘ ৩ বছর টানা কোনো ম্যাচ না হারার রেকর্ড। এভাবে ম্যাচ হেরে ভেঙে দিয়েছে প্রায় এক শতাব্দি থেকে অক্ষত থাকা আরো এক রেকর্ড। ১৯৩০ সালে উরুগুয়ের বিপক্ষে ফাইনালের পর এই প্রথম বিশ্বকাপে কোনো ম্যাচে প্রথমার্ধে এগিয়ে থেকেও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে আর্জেন্টিনাকে।

১৯৯০ যেন ফিরে এলো :
১৯৯০ বিশ্বকাপের পর প্রথমবার নিজেদের প্রথম ম্যাচে হার দেখেছে আর্জেন্টিনা। ৮৬-এর বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন থেকে ১৯৯০ সালে ইতালিতে নিজেদের তৃতীয় শিরোপার মিশনে গিয়েছিল আর্জেন্টিনা। সেই আসরে ফাইনালে উঠলেও দগদগে ক্ষতের মতো বিশ্বকাপের পুরো আসরজুড়ে তাদের জ্বালিয়েছে গ্রুপ পর্বে ক্যামেরুনের বিপক্ষে প্রথম ম্যাচেই পরাজয়ের তেঁতো স্বাদ। এবারো ৩২ বছর পর এসে সেই স্বাদ পুনরায় পেল লিওনেল মেসির দল।

৩৬ ম্যাচ পর হারের বি-স্বাদ :
৩৬টি ম্যাচ টানা অপরাজিত। ২০১৯ সালের কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের কাছে হারার পর টানা ৩৬ ম্যাচ অপরাজিত ছিল লিওনেল স্কালোনির শিষ্যরা। স্বাভাবিকভাবেই প্রতিপক্ষ বিবেচনায় সবার মনেই প্রশ্ন ছিল, এই আর্জেন্টিনাকে কে থামাবে? তবে ৩৬ ম্যাচেই থেমে গেলো আর্জেন্টিনার অপরাজিত থাকার রেকর্ড। সর্বোচ্চ ৩৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটা দখলে রেখেছে ইতালি। আর্জেন্টিনার আর রেকর্ড ছোঁয়া হলো না।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রেকর্ডের পাতায় আর্জেন্টিনা-সৌদি আরব ম্যাচ

আপডেট সময় : ১০:৪৯:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২