ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে উরুগুয়ে

  • আপডেট সময় : ১০:৩২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২
  • / 133
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

২-০ গোলে ঘানার বিপক্ষে এগিয়ে আছে উরুগুয়ে। উরুগুয়ের হয়ে দুটি গোলই করেছেন জর্জিয়ান অ্যারাসকায়েতা।

এইচ গ্রুপ থেকে নকআউট পর্ব নিশ্চিত হয়েছে পর্তুগালের। অবশিষ্ট একটি স্থানের জন্য লড়বে বাকি ৩ দল। গ্রুপের অন্য আরেকটি স্থানের জন্য আজ দুটি ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া-পর্তুগাল ও ঘানা-উরুগুয়ে। আল জানুব স্টেডিয়ামে ‘এইচ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল।

ম্যাচের ১৭ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ঘানা। ভিএআর চেকের পর উরুগুয়ের বিরুদ্ধে পেনাল্টি পেয়েছিল দলটি। কিন্তু স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হন আন্দ্রে এইয়ু। আন্দ্রে এইয়ুর শট রুখে দেন উরুগুয়ের গোলকিপার সার্জিও রচেট।

ঘানা সুযোগ মিস করলেও কোনো সুযোগ হাতছাড়া করেনি উরুগুয়ে ম্যাচের ২৬ মিনিটের মাথায় এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম গোলটি করে উরুগুয়ে। সুয়ারেজের লো শট ঘানার গোলকিপার আন্তি-জিগি আটকে দিলেও বল বাউন্স করে একটু উপরে উঠে গেলে বলে পা ছুঁইয়ে গোল করেন জর্জিয়ান ডি অ্যারাসকায়েতা।

৩২ মিনিটের মাথায় ম্যাচের এবং নিজের দ্বিতীয় গোলটি করেন অ্যারাসকায়েতা। ফাকুন্দো পেলেস্ত্রি বল দেন ডারউইন নুনেজকে, তিনি বল দেন লুইস সুয়ারেজকে। তার কাছ থেকে বল পেয়ে লো ক্রসে বল জালে জড়ান অ্যারাসকায়েতা।

আজ জিতলেই শেষ ষোল নিশ্চিত হবে ঘানার। অন্যদিকে উরুগুয়ে জিতলে তাদেরও সুযোগ থাকবে পরের রাউন্ডে যাওয়ার, যদি অপর ম্যাচে পর্তুগালের কাছে দক্ষিণ কোরিয়া হেরে যায়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে উরুগুয়ে

আপডেট সময় : ১০:৩২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২