ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বিপিএলে রংপুরে ফিরছেন বেনি হাওয়েল

  • আপডেট সময় : ১২:৫৩:১৪ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২
  • / 133
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ফের বিপিএলে ফিরছেন বেনি হাওয়েল। ফিরছেন পুরনো ঘর রংপুর রাইডার্সে। এর আগেও রংপুরের হয়ে খেলেছিলেন তিনি। তবে গত আসরে রংপুর দল রাখায় বেনি হাওয়েলকে দেখা গিয়েছিল চ্ট্টগ্রাম চ্যালেঞ্জার্সে। যেখানে ব্যাটে-বলে পারফর্ম করে নজড় কেড়েছিলেন তিনি।

২০১৯ বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে ৮ ম্যাচ খেলেছিলেন বেনি হাওয়েল। বল হাতে ওভারপ্রতি ৫.৬৪ রানের বিনিময়ে নিয়েছিলেন ৬ উইকেট। ব্যাট হাতে ১৩০.৫৫ স্ট্রাইক রেটে করেছিলেন ৯৪ রান। রংপুর রাইডার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ছাড়াও বিপিএলে খুলনা টাইটান্সের হয়েও খেলেছেন ৩৪ বছর বয়সী এই অলরাউন্ডার।

অবশ্য বড় চমক দেখিয়েই বেনি হাওয়েলকে দলভুক্ত করেছে ফ্রাঞ্চাইজিটি। একই সময়ে অনুষ্ঠিত হওয়া আরব আমিরাতের লিগে নাম লেখানো সত্বেও বিপিএলে ফিরছেন হাওয়েল। তার আগমনী বার্তা জানিয়ে রংপুর রাইডার্স তাদের অফিশিয়াল পেইজ থেকে বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে আসন্ন বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) এর জন্য শক্তপোক্ত দলই গড়েছে রংপুর রাইডার্স। ড্রাফটের আগে ও পরে বিদেশী রিক্রুট সরাসরি দলে টেনে প্রশংসা কুড়াচ্ছে ফ্রাঞ্চাইজিটি।

এক নজরে রংপুর রাইডার্স দল-
নুরুল হাসান সোহান, শোয়েব মালিক, মোহাম্মদ নওয়াজ, মেহেদী হাসান, সিকান্দার রাজা, জেফ্রি ভ্যান্ডারসে, হারিস রউফ, হাসান মাহমুদ, নাইম শেখ, রাকিবুল হাসান, শামীম হোসেন পাটোয়ারী, পাথুম নিসাঙ্কা, রিপন মন্ডল, আজমতউল্লাহ ওমরজাই, অ্যারন জোন্স, রনি তালুকদার, পারভেজ হোসেন ইমন, আলাউদ্দিন বাবু, রবিউল হক ও বেনি হাওয়েল।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিপিএলে রংপুরে ফিরছেন বেনি হাওয়েল

আপডেট সময় : ১২:৫৩:১৪ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২