ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

প্রথম উইকেটের দেখা পেল বাংলাদেশ

  • আপডেট সময় : ১১:০৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২
  • / 126
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

প্রথম উইকেটের দেখা পেয়েছে বাংলাদেশ। শুভমান গিলকে ফিরিয়ে আনন্দের উপলক্ষ এনে দিয়েছেন তাইজুল ইসলাম। ইয়াসির আলী রাব্বির তালুবন্দি হয়ে সাজঘরে ফিরেছেন তিনি।

এর আগে টসে জিতে ব্যাটিং করতে নামে ভারত।

তাদের সংগ্রহ এখন ১৫ ওভার শেষে ১ উইকেটে ৪১। ২০ রানে অপরাজিত আছেন লোকেশ রাহুল।

বাংলাদেশ দলে অভিষেক হয়েছে জাকির হাসানের। তিনি সাকিব আল হাসানের কাছ থেকে টেস্ট ক্যাপ নেন। সম্প্রতি ভারত এ দলের বিরুদ্ধে বীরোচিত ১৭৩ রান করে ম্যাচটি ড্র করার কৃতিত্বের সুবাদে তিনি টেস্ট দলে জায়গা পেয়েছেন। এছাড়া তিনি জাতীয় ক্রিকেট লিগে সর্বোচ্চ স্কোরার।

বাংলাদেশ একাদশে আছে পরিবর্তনের ছোঁয়া। অভিষেক হয়েছে জাকির হাসানের। তামিম ইকবালের পরিবর্তে জাকিরকে দেখা যাবে ওপেনে। তবে একাদশে নেই মুমিনুল হক। দুই বিশেষজ্ঞ পেসার ও স্পিনার রয়েছে একাদশে।

ভারতের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক সিরিজে ২-১-এ সিরিজ জিতে এই লড়াইয়ে অবতীর্ণ হয়েছে বাংলাদেশ। অবশ্য শেষ একদিনের ম্যাচে এই চট্টগ্রামেই ভারত বড় ব্যবধানে জয় পেয়ে তাদের আত্মবিশ্বাস অনেকটাই ফিরে পেয়েছে। ফলে কঠিন লড়াইয়ের মুখে পড়তে হচ্ছে বাংলাদেশকে।

বাংলাদেশ একাদশ : জাকির হাসান, নাজমুল হাসান শান্ত, ইয়াসির আলী, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, খালেদ আহমেদ।

ভারত একাদশ : লোকেশ রাহুল, শুভমান গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রিশভ প্যান্ট, রবিচন্দ্রন আশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদিপ যাদব, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রথম উইকেটের দেখা পেল বাংলাদেশ

আপডেট সময় : ১১:০৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২