ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

জাকির-শান্তের ব্যাটে নিরাপদে দিন শেষ করল বাংলাদেশ

  • আপডেট সময় : ০৬:১১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২
  • / 216
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বড় ব্যবধানে পিছিয়ে থেকে দিনশেষ করলো বাংলাদেশ। তৃতীয় দিনশেষে ৪৭১ রানে পিছিয়ে আছে টাইগাররা। তৃতীয় দিনের পুরোটাই ছিল ভারতের নিয়ন্ত্রণে, বাংলাদেশের প্রাপ্তি বলতে শুধুই বিনা উইকেটে দিন শেষ করা। নাজমুল হোসেন শান্ত ২৫ ও জাকির হাসান অপরাজিত আছেন ১৭ রানে। বাংলাদেশের সংগ্রহ ১২ ওভারে ৪২ রান।

শুক্রবার চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে টাইগাররা যখন ব্যাট করতে নামে, তখন তাদের সংগ্রহ ৮ উইকেটে ১৩৩ রান। পরে মাত্র ১৭ রান যোগ করতেই শেষ ২ উইকেট হারায় বাংলাদেশ। প্রথম ইনিংসে ভারতের করা ৪০৪ রানের জবাবে ১৫০ রানেই থামে বাংলাদেশের ইনিংস। ফলোঅনে পড়লেও ফলোঅন করায়নি ভারত, ২৫৩ রানের লিড নিয়ে তারাই ব্যাটিংয়ে নেমে যায়।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে জোড়া শতকে ২ উইকেটে ২৫৮ রান সংগ্রহ করে ভারত। শুভমান গিল টেস্ট ক্যারিয়ারের প্রথম শতক তুলে ১১০ রানে আউট হলেও ১২০ রান করে আউট অপরাজিত ছিলেন চেতেশ্বর পুজারা। দু’জনেই ব্যাট করেছেন প্রায় ৮০ স্ট্রাইকরেটে। মাঝে লোকেশ রাহুল আউট হন ২৩ রানে, আর ১৯ রানে অপরাজিত ছিলেন বিরাট কোহলি। দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের সম্মুখে লক্ষ্য দাঁড়ায় ৫১৩ রান।

তবে বাংলাদেশের জন্য বড় চিন্তার বিষয় সাকিব আল হাসান। প্রথম ইনিংসের প্রথম দিনে মাত্র ১২ ওভার বল করেন সাকিব, দ্বিতীয় দিনে এসে আর বলই হাতে নেননি তিনি। কারণ হিসেবে দিনশেষে জানা যায় কাঁধের চোটে পড়েছেন সাকিব। যদিও স্পিন কোচ বলেছিলেন, দ্বিতীয় ইনিংসে সাকিবকে বল হাতে দেখা যাবে। তবে তা আর হয়নি, এই ইনিংসেও বল হাতে দেখা যায়নি সাকিবকে।

শুধু সাকিব নয়, দ্বিতীয় ইনিংসে বল হাতে দেখা যায়নি এবাদতকেও। পিঠের চোটের কারণে বল করতে পারেননি এই পেসার। ফলে সাকিবের পর এবাদতকে হারিয়ে বড় ধাক্কাই খেয়েছে বাংলাদেশ। সুযোগ পেয়ে বড় সংগ্রহও করে নিয়েছে ভারত।

এইদিন ভারতের রানের গতি কমাতে বাধ্য হয়ে ইয়াসির আলী রাব্বি ও লিটন কুমার দাসকে দিয়েও বোলিং করানো হয়। পরিচয় উইকেট কিপার হলেও এইদিন স্পিনার হয়ে গেছেন লিটন। ২ ওভার বল করে ১৩ রান দিয়েছেন তিনি। ইয়াসির বল করেছেন ৫ ওভার। বল করেছেন নাজমুল হোসেন শান্তও, ৩ ওভার বল করেছেন তিনি।

তবে দিন শেষে স্বস্তি দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে বাংলাদেশের দারুণ শুরু। যদিও এখনো লক্ষ্যটা অনেক বড়, অনেক পথ রয়েছে এখনো। তবুও জাকির-শান্তের উদ্বোধনী জুটি আশা দেখাচ্ছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাকির-শান্তের ব্যাটে নিরাপদে দিন শেষ করল বাংলাদেশ

আপডেট সময় : ০৬:১১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২