ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বড় লক্ষ্যেও আশা দেখাচ্ছে শান্ত-জাকির জুটি

  • আপডেট সময় : ১১:২০:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২
  • / 131
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আজ চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে মাঠে নামবে বাংলাদেশ। জয়-পরাজয় ছাড়া অন্য কোনো ফলাফলেরই আশা নেই। প্রথম ইনিংসের মতো হলে হয়তো শিরোনাম হতো, চোখ রাঙাচ্ছে বড় হার। তবে তৃতীয় দিনের শেষ বেলার ব্যাটিং জন্ম দিয়েছে মৃদু সম্ভাবনার। যদিও এখনো বহু পথ বাকি, করতে হবে আরো ৪৭১ রান।

গতকাল বড় ব্যবধানে পিছিয়ে থেকে দিন শেষ করে বাংলাদেশ। ৫১৩ রানের লক্ষ্যে তৃতীয় দিন শেষে ৪৭১ রানে পিছিয়ে আছে টাইগাররা।

তৃতীয় দিনের পুরোটাই ছিল ভারতের নিয়ন্ত্রণে, বাংলাদেশের প্রাপ্তি বলতে শুধুই বিনা উইকেটে দিন শেষ করা। নাজমুল হোসেন শান্ত ২৫ ও জাকির হাসান অপরাজিত আছেন ১৭ রানে। বাংলাদেশের সংগ্রহ ১২ ওভারে ৪২ রান।

এর আগে প্রথম ইনিংসে ভারতের করা ৪০৪ রানের জবাবে ১৫০ রানেই থামে বাংলাদেশের ইনিংস। ফলোঅনের বাঁধায় পড়লেও ফলোঅন করায়নি ভারত, ২৫৪ রানের লিড নিয়ে তারাই ব্যাটিংয়ে নেমে যায়। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে জোড়া শতকে ২ উইকেটে ২৫৮ রান সংগ্রহ করে ভারত।

শুভমান গিল টেস্ট ক্যারিয়ারের প্রথম শতক তুলে ১১০ রানে আউট হলেও ১২০ রান করে আউট অপরাজিত থাকেন চেতেশ্বর পুজারা। দু’জনেই ব্যাট করেছেন প্রায় ৮০ স্ট্রাইকরেটে। মাঝে লোকেশ রাহুল আউট হন ২৩ রানে, আর ১৯ রানে অপরাজিত থাকেন বিরাট কোহলি। দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৫১৩ রান।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড় লক্ষ্যেও আশা দেখাচ্ছে শান্ত-জাকির জুটি

আপডেট সময় : ১১:২০:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২